advertisement

Durga Angan: নিউ টাউনে তৈরি হবে দুর্গা অঙ্গন, ডিসেম্বরে ভিতপুজো, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

Last Updated:

ডিসেম্বর মাসেই নিউ টাউনে শুরু হয়ে যাবে দুর্গা অঙ্গনের কাজ, মঙ্গলবার নবান্ন থেকে ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২১ জুলাইয়ের অনুষ্ঠান মঞ্চ থেকে দুর্গা অঙ্গন নির্মাণের কথা ঘোষণা করেছিলেন মমতা।

দুর্গা অঙ্গনের ভিতপুজোর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
দুর্গা অঙ্গনের ভিতপুজোর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
কলকাতা: ডিসেম্বর মাসেই নিউ টাউনে শুরু হয়ে যাবে দুর্গা অঙ্গনের কাজ, মঙ্গলবার নবান্ন থেকে ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২১ জুলাইয়ের অনুষ্ঠান মঞ্চ থেকে দুর্গা অঙ্গন নির্মাণের কথা ঘোষণা করেছিলেন মমতা।
নিউ টাউনে দুর্গা অঙ্গনের নির্মাণের দায়িত্বে রয়েছেন হিডকো। এই সংস্থার চেয়ারম্যান চন্দ্রিমা ভট্টাচার্য জানান, ডিসেম্বরেই কোনও একদিন দুর্গা অঙ্গনের ভিতপুজো হবে, তারপরেই শুরু হবে মহাকাল মন্দিরের নির্মাণ কাজ।
advertisement
advertisement
নিউ টাউনে ইকোপার্কের কাছে, রামকৃষ্ণ মিশনের জমির পাশে এই দুর্গাঅঙ্গনের নির্মাণ হওয়ার কথা। দিঘায় জগন্নাথ মন্দির নির্মাণ করে ইতিমধ্যেই দিঘার পর্যটন ব্যবসায় উন্নয়ন ঘটেছে। এবার দুর্গা অঙ্গন তৈরি হলে নিউ টাউনের ইকোপার্ক কেন্দ্রিক যে পর্যটন রয়েছে তাতে গুরুত্বপূর্ণ একটি জায়গা যোগ হবে। দিঘায় জগন্নাথ মন্দির তৈরি হয়েছে, সেখানে রাজ্য শুধু নয়, রাজ্যের বাইরের বহু মানুষও জড়ো হচ্ছেন। উত্তরবঙ্গের শিলিগুড়িতে সবচেয়ে বড় মহাকাল মন্দিরের জন্য জমি চিহ্নিত হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, হিন্দু-মুসলিম-শিখ সব ধর্ম, বর্ণ , জাতিকে আমরা সম্মান করি। নিউ টাউনের দুর্গা অঙ্গনের কাজ ডিসেম্বরে শুরু হলে দিঘা জগন্নাথ মন্দিরে পরে ফের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে চলেছে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Durga Angan: নিউ টাউনে তৈরি হবে দুর্গা অঙ্গন, ডিসেম্বরে ভিতপুজো, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Next Article
advertisement
Rohan Bhattacharjee Hospitalized: হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
  • রোহন ভট্টাচার্য ভর্তি হাসপাতালে, নিজেই সেই ভিডিও পোস্ট করেছেন অভিনেতা

  • অভিনেতাকে এভাবে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখে ভক্তরা চমকে গিয়েছে

  • কিন্তু কী হয়েছে অভিনেতার?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement