advertisement

এখনও 'সত্যাগ্রহ' ধর্নায় মমতা, সঙ্গে তৃণমূল নেতৃত্ব

Last Updated:

মুখ্যমন্ত্রীর সত্যাগ্রহ ধর্নার পাশে দাঁড়িয়েছেন দেশের সব তাবড় বিরোধী নেতৃত্ব৷ রাহুল গান্ধি থেকে অরবিন্দ কেজরিওয়াল, তেজস্বী যাদব, এইচডি দেবগৌড়া-- সবাই মমতার পাশে৷

#কলকাতা: কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারের বাসভবনে সিবিআই হানার পর রাতেই কেন্দ্র ও সিবিআই-এর অতিসক্রিয়তার বিরুদ্ধে মেট্রো চ্যানেলে ধর্নায় বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাত কেটে গিয়েছে সকাল হয়েছে৷ সিঙ্গুর আন্দোলন স্মরণ করিয়ে এখনও ধর্নায় রয়েছেন মুখ্যমন্ত্রী৷
মুখ্যমন্ত্রীর সঙ্গেই ধর্না মঞ্চে রয়েছেন গোটা তৃণমূল নেতৃত্ব৷ রয়েছেন অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিমরা৷ ধর্নাস্থল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে মমতা বলেন, 'মোদি পাগল হয়ে গিয়েছেন৷ ওরা জানে আর ক্ষমতায় ফিরবে না৷ ক্ষমতা হারানোর ভয়ে এ সব করছে৷ সর্বত্র রাষ্ট্রপতি শাসন জারির চেষ্টা করছে৷ কেউ মাথা নত করবেন না৷ ওরা বিভেদের রাজনীতি করছে৷ প্রতিহিংসার রাজনীতি৷ রাজনৈতিক ভাবেই এর মোকাবিলা হবে৷ কেউ অবরোধ করবেন না৷ মানুষের সমস্যা হবে৷ প্ররোচনায় পা দেবেন না৷'
advertisement
মুখ্যমন্ত্রীর সত্যাগ্রহ ধর্নার পাশে দাঁড়িয়েছেন দেশের সব তাবড় বিরোধী নেতৃত্ব৷ রাহুল গান্ধি থেকে অরবিন্দ কেজরিওয়াল, তেজস্বী যাদব, এইচডি দেবগৌড়া-- সবাই মমতার পাশে৷
advertisement
এ দিকে সল্টলেকে সিজিও কমপ্লেক্সে রবিবার রাত থেকেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে৷ সিজিও কমপ্লেক্সে রাতভর দফায় দফায় বৈঠক হয়েছে৷ এখনও চলছে বৈঠক৷ বৈঠকের প্রতি মুহূর্তের রিপোর্ট দিল্লি পাঠাচ্ছে সিবিআই৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
এখনও 'সত্যাগ্রহ' ধর্নায় মমতা, সঙ্গে তৃণমূল নেতৃত্ব
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement