advertisement

নারদকাণ্ডে ম্যাথুকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

Last Updated:

তদন্তের শুরুতেই খোদ নারদকর্তা ফোন করে তথ্য হস্তান্তরের নির্দেশ দিয়েছে কেন্ত্রীয় গোয়েন্দা সংস্থা ৷

#কলকাতা: কোর্টের নির্দেশ পেতেই নারদ কাণ্ডের তদন্তে নেমে পড়েছে সিবিআই ৷ তদন্তের শুরুতেই খোদ নারদকর্তাকে ফোন করে তথ্য হস্তান্তরের নির্দেশ দিয়েছে কেন্ত্রীয় গোয়েন্দা সংস্থা ৷ একই সঙ্গে স্টিং কাণ্ডে ম্যাথু স্যামুয়েলের বয়ান নিতে চায় CBI ৷
এই মুহূর্তে কোচিনে রয়েছেন ম্যাথু ৷ তার থেকে তথ্য সংগ্রহ করতে ইতিমধ্যেই কোচিন রওনা হয়ে গিয়েছেন CBI-র বিশেষ দল ৷
এর আগে শাসকদলের রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে একটি মামলা দায়ের করেছিল কলকাতা পুলিশ ৷ সেই মামলায় বার বার তলব করা হয় নারদ কর্তাকে ৷ অস্থায়ী বিচারপতি গিরিশ গুপ্ত ও অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ নারদ কর্তা ম্যাথুকে স্টিং অপারেশনের বিস্তারিত তথ্য জমা দেওয়ার নির্দেশ দেন ৷ এছাড়া ম্যাথুকে জিজ্ঞাসাবাদের জন্য আইনি নোটিশ পাঠায় কলকাতা পুলিশের SIT ৷ শেষে গ্রেফতারি এড়াতে হাইকোর্টের দ্বারস্থ হয় নারদ কর্তা ৷ ইতিমধ্যেই ৫ অগাস্ট নারদ স্টিং কাণ্ডের জনস্বার্থ মামলার শুনানি চলাকালীন কলকাতা পুলিশের সমান্তরাল তদন্ত বন্ধ রাখার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷
advertisement
advertisement
শুক্রবার তিন জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে নারদ রায়ের পরই নির্দেশ মতো তদন্তে নেমে পড়ল সিবিআই ৷ কলকাতা হাইকোর্টের নির্দেশ পেয়েই প্রথমে কলকাতা ও দিল্লি CBI কর্তাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমেই ছকে নেওয়া হয় তদন্তের পথ ৷
৪২৮ মিনিট অর্থাৎ ৭ ঘণ্টা ৮ মিনিটের সম্পূর্ণ স্টিং ফুটেজ খতিয়ে দেখতে সিবিআইয়ের দুর্নীতি দমন শাখার এসপি নগেন্দ্র প্রসাদের নেতৃত্বে তৈরি হয়েছে আট সদস্যের বিশেষ দল ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
নারদকাণ্ডে ম্যাথুকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement