advertisement

CBI summons Anubrata Mondal: বীরভূমে ফিরেও স্বস্তি নেই, ফের অনুব্রতকে তলব করল সিবিআই! ফিরবেন কলকাতায়?

Last Updated:

গরু পাচার মামলার পাশাপাশি ভোট পরবর্তী অশান্তি মামলাতেও নাম জড়িয়েছিল বীরভূমের তৃণমূল জেলা সভাপতির৷

ফের অনুব্রতকে তলব সিবিআই-এর৷
ফের অনুব্রতকে তলব সিবিআই-এর৷
#কলকাতা: প্রায় দেড় মাস পর নিজের গড় বীরভূমে ফিরেছিলেন িতনি৷ কিন্তু অস্বস্তি পিছু ছাড়ছে না অনুব্রত মণ্ডলকে৷ ফের তৃণমূল নেতাকে ডেকে পাঠালো সিবিআই৷ এবার ভোট পরবর্তী অশান্তির মামলায় হাজিরা দেওয়ার জন্য অনুব্রতকে নোটিস পাঠিয়েছে সিবিআই৷ আগামিকাল, মঙ্গলবারই তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সের সিবিআই অফিসে হাজিরা দিতে বলা হয়েছে৷
দেড় মাস পর গত শুক্রবার বোলপুরে নিজের বাড়িতে ফিরেছেন অনুব্রত৷ তার আগে প্রায় তিন সপ্তাহ এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিিন৷ গত সপ্তাহেই গরু পাচার মামলায় সিবিআই দফতরে গিয়ে হাজিরা দেন অনুব্রত৷ বার বার হাজিরা এড়ালেও গত বৃহস্পতিবার নিজেই উদ্যোগী হয়ে সিবিআই অফিসে যান অনুব্রত৷
advertisement
advertisement
তবে সিবিআই যে অনুব্রতকে ফের তলব করবে, সেই সম্ভাবনা প্রবল ছিল৷ কারণ গরু পাচার মামলার পাশাপাশি ভোট পরবর্তী অশান্তি মামলাতেও নাম জড়িয়েছিল বীরভূমের তৃণমূল জেলা সভাপতির৷
ভোট পরবর্তী অশান্তি মামলায় এই নিয়ে চতুর্থবার অনুব্রত মণ্ডলকে তলব করল সিবিআই৷ বীরভূমের ইলামবাজারে বিজেপি কর্মী গৌরব সরকারকে পিটিয়ে হত্যার ঘটনাতেই অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করতে চান সিবিআই আধিকারিকরা৷
advertisement
গত বৃহস্পতিবার সিবিআই দফতরে হাজিরা দিয়েই ফের এসএসকেএম হাসপাতালে গিয়ে শারীরিক পরীক্ষা করান তৃণমূল নেতা৷ আপাতত চিকিৎসকরা তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন বলেও জানিয়েছেন তিনি৷ ফলে সিবিআই তলব করলেও অনুব্রত বীরভূম থেকে কলকাতায় আসেন কি না, সেটাই এখন দেখার৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
CBI summons Anubrata Mondal: বীরভূমে ফিরেও স্বস্তি নেই, ফের অনুব্রতকে তলব করল সিবিআই! ফিরবেন কলকাতায়?
Next Article
advertisement
Iran USA War Update: বুধবার থেকেই মাইক্রোসফট, গুগল, ইন্টেল-এর মতো মার্কিন সংস্থায় হামলা? চরম হুঁশিয়ারি দিল ইরান
বুধবার থেকেই মাইক্রোসফট, গুগল, ইন্টেল-এর মতো মার্কিন সংস্থায় হামলা? চরম হুঁশিয়ারি দিল ইরান
  • এবার মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিকে নিশানা করবে ইরান?

  • মাইক্রোসফট, মেটা, ইন্টেল-এর মতো সংস্থায় হামলার হুঁশিয়ারি৷

  • বুধবার রাত থেকেই হামলা, চরম হুঁশিয়ারি তেহরানের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement