advertisement

Chandranath Sinha: গ্রেফতার না জামিন, মন্ত্রী চন্দ্রনাথের ভাগ্যে কী? সওয়াল জবাবের শেষে জানালেন বিচারক

Last Updated:

গত ৬ অগাস্ট ইডি আদালতে তাঁর নামে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়ার এক দিনের মধ্যেই কেন্দ্রীয় এজেন্সির কাছে জমা করেন মন্ত্রী৷

মন্ত্রী চন্দ্রনাথের ভাগ্যে কী?
মন্ত্রী চন্দ্রনাথের ভাগ্যে কী?
নিয়োগ দুর্নীতি মামলায় কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা ইডি-র হাতে গ্রেফতার হবেন না কি জামিন পাবেন, মঙ্গলবার সেই বিষয়ে রায় দেবে আদালত৷ এ দিন রায়দান স্থগিত রেখে এ কথা জানিয়েছেন সিবিআই-এর বিশেষ আদালতের বিচারক৷ এ দিন ইডি-র পক্ষ থেকে চন্দ্রনাথ সিনহাকে সাত দিনের হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানানো হয়৷
ইডি-র পক্ষ থেকে আদালতে দাবি করা হয়, তল্লাশিতে তাঁর বাড়ি থেকে নগদ ৪১ টাকা উদ্ধার হয়৷ যদিও চন্দ্রনাথ সিনহার সম্পত্তির যে নথি তাদের হাতে এসেছে, তার সঙ্গে মন্ত্রীর আয়ের সঙ্গতি নেই বলেই আদালতে দাবি করে ইডি৷ একই সঙ্গে ইডি আদালতে অভিযোগ করে, বার বার চাওয়া হলেও নিজের সম্পত্তি সংক্রান্ত কাগজপত্র তাদের হাতে দেননি মন্ত্রী চন্দ্রনাথ সিনহা৷ কিন্তু গত ৬ অগাস্ট ইডি আদালতে তাঁর নামে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়ার এক দিনের মধ্যেই কেন্দ্রীয় এজেন্সির কাছে জমা করেন মন্ত্রী৷ আদালতে ইডি দাবি করে, যেভাবে একদিনের মধ্যেই মন্ত্রী সম্পত্তি সংক্রান্ত নথি জোগাড় করেছেন, তাতেই বোঝা যায় তিনি কতটা প্রভাবশালী৷
advertisement
মন্ত্রী চন্দ্রনাথ সিনহার আইনজীবী পাল্টা দাবি করেন, ইডি যা যা নথি চেয়েছে, তা তারা জমা দিয়েছেন৷ চন্দ্রনাথের ব্যবসা এবং চাষবাস সংক্রান্ত নথিও জমা দেওয়া হয়েছে৷ চন্দ্রনাথ যে সংস্থার ব্যবসায়িক অংশীদার, সেই সংস্থার আর্থিক লেনদেনের হিসেবও জমা দেওয়া হয়েছে৷
advertisement
ইডি-র আইনজীবী ধীরজ ত্রিবেদী পরে বলেন, আমরা ওনাকে হেফাজতে চেয়েছি৷ সব নথি বিচারকের কাছে জমা দেওয়া হয়েছে৷ এবার উনি সিদ্ধান্ত নেবেন৷
advertisement
এ দিন সিবিআই বিশেষ আদালতের বিচারক ইডি-র আইনজীবীকে প্রশ্ন করেন, গত বছর সেপ্টেম্বর মাসে চন্দ্রনাথ সিনহাকে জিজ্ঞাসাবাদের পর কেন চার্জশিট জমা দিতে ১১ মাস সময় লাগল তাদের? আদালতে এর ব্যাখ্যাও দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ এর পরই বিচারক জানান, আগামী মঙ্গলবার রায় দেবেন তিনি৷ আদালত থেকে বেরনোর সময় চন্দ্রনাথ সিনহা জানান, আমার আইনের উপরে ভরসা আছে৷ যে যে নথি চাওয়া হয়েছিল, সব আদালতে জমা দিয়েছি৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Chandranath Sinha: গ্রেফতার না জামিন, মন্ত্রী চন্দ্রনাথের ভাগ্যে কী? সওয়াল জবাবের শেষে জানালেন বিচারক
Next Article
advertisement
Cheetah: ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
  • ঘোষপুকুর বনদফতরে ছাগল টোপ দিয়ে খাঁচা বসানোর কাজ শুরু করা

  • রবিবার, ভোররাতে খাঁচাবন্দি হল চিতাবাঘ

  • পূর্ণবয়স্ক এই চিতাবাঘটিকে স্বাস্থ্য পরীক্ষার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement