advertisement

Anubrata Mondal: অনুব্রতর আধার, প্যান কার্ড তলব করল সিবিআই, নজরদারি বিমানবন্দরেও!

Last Updated:

সতেরো দিন ভর্তি থাকার পর গত শুক্রবার এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন অনুব্রত মণ্ডল৷

অনুব্রতর নথি তলব করল সিবিআই৷
অনুব্রতর নথি তলব করল সিবিআই৷
#কলকাতা: অনুব্রত মণ্ডলের পাসপোর্ট, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ডের মতো বিভিন্ন নথি তলব করল সিবিআই৷ ইতিমধ্যেই পাসপোর্ট বাদে বাকি সব নথি সিবিআই-এর কাছে জমাও দিয়েছেন তৃণমূল নেতা৷ সূত্রের খবর, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে অনুব্রত জানিয়েছেন, তাঁর পাসপোর্ট নেই৷
পাশাপাশি, অনুব্রত মণ্ডল কোনওভাবে বিদেশ গেলে সঙ্গে সঙ্গে যাতে তাদের জানানো হয়, এয়ারপোর্ট অথোরিটি অফ ইন্ডিয়াকে সেই মর্মে বার্তাও দিয়ে রেখেছে সিবিআই৷ অনুব্রত মণ্ডলের সত্যিই পাসপোর্ট আছে কি না, তা জানতে আঞ্চলিক পাসপোর্ট অফিসের সঙ্গেও যোগাযোগ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ সিবিআই সূত্রে খবর, যেহেতু অনুব্রত মণ্ডল বার বার হাজিরা এড়াচ্ছেন, সেই কারণেই নিয়মমাফিক এই নথি তলব করেছে তারা৷
advertisement
advertisement
প্রসঙ্গত, গরু পাচার এবং ভোট পরবর্তী হিংসা মামলায় অনুূব্রত মণ্ডলকে একাধিকবার তলব করেছে সিবিআই৷ কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে এখনও সিবিআই-এর মুখোমুখি হননি বীরভূমের তৃণমূল জেলা সভাপতি৷ যদিও চিঠি দিয়ে তিনি সিবিআই-এর থেকে আগামী ২১ মে পর্যন্ত সময় চেয়েছেন৷ অনুব্রত মণ্ডল চিঠিতে জানিয়েছেন, চিকিৎসকদের পরামর্শেই এক মাস বিশ্রামে থাকতে হবে তাঁকে৷
advertisement
সতেরো দিন ভর্তি থাকার পর গত শুক্রবার এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন অনুব্রত মণ্ডল৷ এর পরই তাঁকে ফের তলব করে সিবিআই৷ অনুব্রত মণ্ডলের চিকিৎসা সংক্রান্ত সব রিপোর্টও দিল্লির এইমস-এর চিকিৎসকদের কাছে পাঠানো হয়েছে সিবিআই-এর তরফে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Anubrata Mondal: অনুব্রতর আধার, প্যান কার্ড তলব করল সিবিআই, নজরদারি বিমানবন্দরেও!
Next Article
advertisement
কুয়েত থেকে কোচি পৌঁছল বিমান, এল ২০ জন ভারতীয়ের মরদেহ, জানুন তাঁদের পরিচয়
কুয়েত থেকে কোচি পৌঁছল বিমান, এল ২০ জন ভারতীয়ের মরদেহ, জানুন তাঁদের পরিচয়
  • ইরানের ধারাবাহিক হামলার কারণে মরদেহ ভারতে ফেরাতে বিলম্ব হয়েছে

  • নিহতদের মরদেহ যত দ্রুত সম্ভব তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে

  • কুয়েতে অবস্থিত ভারতীয় মিশন স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement