advertisement

সময় গড়াচ্ছে, এখনও দেখা নেই রাজীব কুমারের, অপেক্ষায় সিবিআই

Last Updated:

ইতিমধ্যেই সল্টলেকে সিজিও কমপ্লেক্সে এসে গিয়েছেন সিবিআই-এর জয়েন্ট ডিরেক্টর সাই মনোহর৷ সিবিআই জানিয়েছে, বিকেল ৩টের মধ্যে সিজিও কমপ্লেক্সে রাজীব কুমার হাজির না-হলে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হবে৷

#কলকাতা: সারদা চিটফান্ড তদন্তে সকাল ১০টায় তলব করেছিল সিবিআই৷ ১০টা বেজে গিয়েছে অনেক ক্ষণ৷ এখনও সিবিআই দফতরে হাজিরা দেননি আইপিএস রাজীব কুমার৷ তাঁকে বিকেল ৩টে পর্যন্ত সময় দিয়েছে সিবিআই৷ রাজীব কুমারের সন্ধানে বিভিন্ন জায়গায় তল্লাশিও চালাচ্ছে সিবিআই৷ তবে সূত্রের খবর, কলকাতাতেই রয়েছেন প্রাক্তন পুলিশ কমিশনার৷ থাকতে পারেন পার্কস্ট্রিটের আবাসনে৷
ইতিমধ্যেই সল্টলেকে সিজিও কমপ্লেক্সে এসে গিয়েছেন সিবিআই-এর জয়েন্ট ডিরেক্টর সাই মনোহর৷ সিবিআই জানিয়েছে, বিকেল ৩টের মধ্যে সিজিও কমপ্লেক্সে রাজীব কুমার হাজির না-হলে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হবে৷ মোবাইল বন্ধ রয়েছে রাজীবের৷ সোমবার তিনি সুপ্রিম কোর্টে আবেদন করতে পারেন বলে খবর৷
রাজীব কুমারের খোঁজে নজরদারি চালাচ্ছে সিবিআই৷ নজর রাখা হচ্ছে কলকাতা বিমানবন্দরে৷ বিমানবন্দরে ইতিমধ্যেই রাজীব কুমারকে নিয়ে খোঁজখবর নিয়েছে সিবিআই৷ ৪ সিবিআই আধিকারিক বিমানবন্দরে খোঁজ নেন, চলতি মাসে রাজীব কুমার বিমানে গিয়েছিলেন কি না৷
advertisement
advertisement
রাজীব কুমারের গ্রেফতারির স্থগিতাদেশ শুক্রবারই প্রত্যাহার করেছে কলকাতা হাইকোর্ট৷ ফলে রাজীব কুমারকে গ্রেফতারিতে কোনও বাধা নেই। বিচারপতি মধুমতী মিত্র জানান, গ্রেফতারির উপর রক্ষাকবচ ধার্য হলে তা একপ্রকার তদন্তে হস্তক্ষেপের সমান। তদন্তের স্বার্থেই জেরা করা প্রয়োজন ও তদন্তের প্রয়োজনে ৪১এ ধারায় নোটিস দেওয়া মানেই গ্রেফতার নয়।
আরও ভিডিও: রাজীব কুমার শিলংয়ে, দুঁদে আইপিএস-এর পাল্টা চাপের তোড়জোড়
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
সময় গড়াচ্ছে, এখনও দেখা নেই রাজীব কুমারের, অপেক্ষায় সিবিআই
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement