advertisement

Moloy Ghatak: মন্ত্রীর বাড়িতে ডাক পড়ল চাবিওয়ালার, কলকাতায় মলয় ঘটককে জিজ্ঞাসাবাদ সিবিআই-এর

Last Updated:

অন্যদিকে সকাল থেকে মন্ত্রী মলয় ঘটকের খোঁজ না মিললেও পরে জানা যায় তিনি রাজ ভবনের পাশে মন্ত্রী আবাসনে রয়েছেন৷

মলয় ঘটকের আসানসোলের এই বাড়িতেই হানা দেয় সিবিআই৷
মলয় ঘটকের আসানসোলের এই বাড়িতেই হানা দেয় সিবিআই৷
 #আসানসোল ও কলকাতা: মলয় ঘটকের বাড়ির আলমারি, ঘরের তালা খুলতে চাবিওয়ালাকে ডেকে পাঠালো সিবিআই৷ এ দিন সকালেই আসানসোলের আপকার পার্কে মলয় ঘটকের বাড়িতে হানা দেয় সিবিআই৷ আসানসোলের এই বাড়িতেই বর্তমানে থাকেন মলয় ঘটক৷ কলকাতা থেকে প্রতি সপ্তাহান্তে এই বাড়িতে আসেন মন্ত্রী৷
অন্যদিকে সকাল থেকে মন্ত্রী মলয় ঘটকের খোঁজ না মিললেও পরে জানা যায় তিনি রাজ ভবনের পাশে মন্ত্রী আবাসনে রয়েছেন৷ এ দিন সকালে সেখানেও হানা দেন সিবিআই আধিকারিকরা৷ সূত্রের খবর, সেখানেই মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই আধিকারিকরা৷
advertisement
advertisement
সূত্রের খবর, আসানসোলের আপকার গার্ডেনের বাড়িতে মলয় ঘটকের স্ত্রী ছাড়াও পরিবারের অন্যান্য কয়েকজন সদস্য ছিলেন৷ কিন্তু বাড়ির বেশ কয়েকটি ঘর তালাবন্ধ অবস্থায় ছিল৷ যদিও সেই তালার চাবি কোথায় তা তিনি জানেন না বলে দাবি করেন মন্ত্রীর স্ত্রী৷ এর পরেই তালা খুলতে স্থানীয় এক চাবিওয়ালাকে ডেকে পাঠান সিবিআই আধিকারিকরা৷
এমন কি, বাড়ির চিলেকোঠার ঘরের তালা ভেঙেও তল্লাশি চালান সিবিআই কর্তারা৷ খুলে ফেলা হয় ঘরের ফলস সিলিংও৷ আসানসোলে মলয় ঘটকের মোট তিনটি বাড়িতে সিবিআই তল্লাশি চালায়৷ সিবিআই তল্লাশি চলাকালীন মলয় ঘটকের বাড়ির অদূরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী, সমর্থকরা৷  এ ছাড়াও কলকাতায় লেক গার্ডেন্সে মলয় ঘটকের বাড়িতেও হানা দেয় সিবিআই৷
advertisement
যদিও সিবিআই সূত্র মারফত অবশ্য জানা যায়, চাবিওয়ালা এনেও তালা খোলা যায়নি৷ শেষ পর্যন্ত ওই সমস্ত তালা ভেঙে ফেলার সিদ্ধান্ত নেন সিবিআই কর্তারা৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Moloy Ghatak: মন্ত্রীর বাড়িতে ডাক পড়ল চাবিওয়ালার, কলকাতায় মলয় ঘটককে জিজ্ঞাসাবাদ সিবিআই-এর
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement