advertisement

জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানায় "না", রাজীব কুমারকে গ্রেফতার করতে পারবে CBI, রায় আদালতের

Last Updated:

কোনওরকম পরোয়ানা ছাড়াই নিজেদের ক্ষমতাবলেই রাজীব কুমারকে গ্রেফতার করতে পারবে সিবিআই ৷ বৃহস্পতিবার রায়ে জানিয়ে দিল আলিপুর আদালত ৷

#কলকাতা: স্নায়ুর লড়াইয়ে সাময়িক স্বস্তি রাজীবের, জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানায় "না", সিবিআই আবেদন নাকচ আলিপুর আদালতের ৷ কোনওরকম পরোয়ানা ছাড়াই নিজেদের ক্ষমতাবলেই রাজীব কুমারকে গ্রেফতার করতে পারবে সিবিআই ৷ তবে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানার আর্জি নাকচ করল আলিপুর আদালত ৷ রাজীব কুমারের আবেদনও খারিজ আদালতের ৷ সরকারি পুলিশকর্মী হিসেবে আদালতের কাছে রক্ষাকবচ চায় রাজীব ৷
বৃহস্পতিবার আদালতে দাউদ ইব্রাহিমের তুলনা টেনে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি আর্জি জানায় সিবিআই ৷ পাল্টা রাজীব কুমারের আইনজীবীরা ফৌজদারি বিধিতে বর্ণিত রক্ষাকবচের কথা উল্লেখ করে তাতে আপত্তি জানায় ৷
দুই তরফের দলিল শুনে আলিপুর এসিজেএম সুব্রত মুখোপাধ্যায় বলেন, ‘সারদা মামলায় রাজীব কুমার অভিযুক্ত হলে, সিবিআই তাঁকে গ্রেফতার করতেই পারে,  তার জন্য এইমুহূর্তে গ্রেফতারি পরোয়ানা প্রয়োজনীয়তা নেই ৷’ ফৌজদারি মামলায় নিজেদের ক্ষমতার এক্তিয়ারে থেকেই আইপিএস রাজীব কুমারকে গ্রেফতার করতে পারে সিবিআই ৷ একই রায় শীর্ষ আদালতেরও ৷
advertisement
advertisement
এতদিন শুধু রাজীব কুমারকে জেরার জন্য তলব করেছিল সিবিআই ৷ কিন্তু রাজীব কুমার বার বার এড়িয়ে যাওয়ার কারণে এখন সেই অবস্থান বদলে গিয়েছে ৷ এখন গ্রেফতারই একমাত্র রাস্তা বলে মনে করছে সিবিআই ৷ তাতে বাধা দিল না আলিপুর আদালতও ৷ তবে আগামিকাল আলিপুর জজ কোর্টে আগাম জামিনের আবেদন করতে পারেন রাজীব কুমার।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানায় "না", রাজীব কুমারকে গ্রেফতার করতে পারবে CBI, রায় আদালতের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement