advertisement

ঋণে সুদ কমাল এই ব্যাঙ্কগুলিও

Last Updated:

অন্য ব্যাঙ্কের সঙ্গে তাল মিলিয়ে এ বার ঋণে সুদ কমাল এইচডিএফসি ব্যাঙ্ক ও কানাড়া ব্যাঙ্কও।

#কলকাতা:  স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পর এবার ঋণে সুদের হার কমাতে শুরু করেছে অন্য্যান্য ব্যাঙ্কগুলিও ৷ ঋণে সুদের হার কমানোর ব্যাপারেও এখন যেন ব্যাঙ্কগুলির মধ্যে শুরু হয়েছে প্রতিযোগিতা ৷ ঋণে সুদ কমাল এবার HDFC ও Canara ব্যাঙ্কও ৷এক বছরের ভিত্তিতে সুদের পরিমাণ দাঁড়িয়েছে ৮.১৫ শতাংশে ৷ অন্যদিকে কানাড়া ব্যাঙ্কে এক বছরের মেয়াদে ঋণে সুদ কমে দাঁড়াচ্ছে ৮.৪৫ শতাংশ ৷ গৃহঋণে সুদ ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে ৮.৬০% করেছে ঋণদাতা সংস্থা DHFL-ও।
ইতিমধ্যেই ঋণে সুদে কমিয়েছে এসবিআই ৷ এমসিএলআর ০.৯ শতাংশ কমায় বাড়ি-গাড়ির ঋণে সুদের হার কমবে ৷ গত ৮ নভেম্বর নোট বাতিলের পর প্রচুর নগদ টাকা জমা হয়েছে ব্যাঙ্কে ৷ সেই টাকা ঋণ হিসেবে গরিব ও নিম্ন মধ্যবিত্তদের দেওয়ার উপর জোর দেন প্রধানমন্ত্রী ৷ তাঁর আহ্বানে সাড়া দিয়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সুদের সর্বনিম্ন হার কমিয়েছে নতুন বছরের শুরুতেই ৷ মার্জিনাল কস্ট অফ ফান্ড লেন্ডিং রেট (এমসিএলআর) ০.৯ শতাংশ কমেছে ৷ এক বছর মেয়াদি ঋণের ক্ষেত্রে ৮.৯০ থেকে কমে ৮ শতাংশ হয়েছে ৷ দু’বছর মেয়াদে একই হারে কমে হয়েছে ৮.১০ শতাংশ ও তিন বছরে ৮.১৫ শতাংশ ৷ এক, তিন ও ছ’মাস মোয়দি ঋণের ক্ষেত্রে সুদের হার কমেছে ০.৯ শতাংশ ৷ এর ফলে বাড়ি-গাড়ি ঋণে সুদের হার কমবে ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ঋণে সুদ কমাল এই ব্যাঙ্কগুলিও
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement