advertisement

RG Kar threat culture: আরজি করের ৫১ জন চিকিৎসককে বহিষ্কারের নির্দেশে স্থগিতাদেশ, রাজ্যের হাতেই সিদ্ধান্ত ছাড়ল হাইকোর্ট

Last Updated:

গতকালই নবান্নে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠক চলাকালীন চিকিৎসকদের শাস্তি দেওয়ার এই বিষয়টি তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

থ্রেট কালচারে অভিযুক্ত চিকিৎসকদের নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের৷
থ্রেট কালচারে অভিযুক্ত চিকিৎসকদের নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের৷
কলকাতা: থ্রেট কালচার সহ বিভিন্ন বেনিয়মে অভিযুক্ত আরজি কর হাসপাতালের ৫১ জন চিকিৎসকের বহিষ্কার নিয়ে গতকালই নবান্নের বৈঠকে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তার চব্বিশ ঘণ্টার মধ্যেই ৫১ জন চিকিৎসককে বহিষ্কারের ওই নির্দেশের উপরে স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট৷ চিকিৎসকদের শাস্তি দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রাজ্য সরকারই নেবে বলে জানিয়ে দিয়েছেন বিচারপতি কৌশিক চন্দ৷
আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার পরই থ্রেট কালচার সহ যৌন হয়রানির মতো গুরুতর অভিযোগ ওঠে হাসপাতালেরই বেশ কিছু পড়ুয়া এবং চিকিৎসকের বিরুদ্ধে৷ এর পরেই তদন্ত কমিটি গঠন করে আরজি কর হাসপাতাল কর্তৃপক্ষ৷ সেই তদন্ত কমিটিই গত ৫ অক্টোবর এই ৫১ জন চিকিৎসকের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করে৷ সেই সুপারিশের ভিত্তিতেই শাস্তি ঘোষণা করে আরজি কর হাসপাতালের কলেজ কাউন্সিল৷
advertisement
advertisement
এই নির্দেশের পরেই শাস্তি পাওয়া চিকিৎসকরা কলকাতা হাইকোর্টে মামলা করেন৷ সেই মামলার শুনানিতেই এ দিন এই নির্দেশ দেয় হাইকোর্টের অবসরকালীন বেঞ্চ৷ ওই চিকিৎসকরা কাজেও ফিরতে পারবেন বলেও জানিয়েছে কলকাতা হাইকোর্ট৷
এই মামলায় নিজেদের বক্তব্য রাখার জন্য আরজি কর হাসপাতালের রেসিডেন্ট চিকিৎসকদের পক্ষে চিকিৎসক অনিকেত মাহাতর আইনজীবী আবেদন করেন৷ সেই আবেদনেও সবুজ সঙ্কেত দিয়েছেন বিচারপতি কৌশিক চন্দ৷
advertisement
চিকিৎসকদের বহিষ্কারের নির্দেশের উপরে স্থগিতাদেশ দেওয়ার পাশাপাশি সব পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি চন্দ৷ হাইকোর্টের এই নির্দেশের পর আপাতত ওই ৫১ জন চিকিৎসকের ভবিষ্যৎ রাজ্যের হাতে ঝুলে রইল৷ যদিও এই নির্দেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা ভেবে দেখছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা৷
গতকালই নবান্নে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠক চলাকালীন চিকিৎসকদের শাস্তি দেওয়ার এই বিষয়টি তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কেন রাজ্য সরকারকে কিছু না জানিয়েই কলেজ কর্তৃপক্ষ এত বড় সিদ্ধান্ত নিয়ে নিল, আরজি কর হাসপাতালের প্রিন্সিপালকে সেই প্রশ্ন করেন তিনি৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
RG Kar threat culture: আরজি করের ৫১ জন চিকিৎসককে বহিষ্কারের নির্দেশে স্থগিতাদেশ, রাজ্যের হাতেই সিদ্ধান্ত ছাড়ল হাইকোর্ট
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement