Calcutta High Court: জীবনকৃষ্ণের বিরুদ্ধে একাধিক অভিযোগ CBI-র, জামিনের আবেদন খারিজ আদালতের
- Written by:ARNAB HAZRA
- news18 bangla
- Published by:Suvam Mukherjee
Last Updated:
Calcutta High Court: এদিন বিচারপতি জানান, যে সকল তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে, তার ভিত্তিতে এই মুহূর্তে জামিনের আবেদন মঞ্জুর করা সম্ভব নয়
কলকাতা: তৃণমূল নেতা জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। জামিন আবেদন খারিজ নির্দেশ বিচারপতির জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চের। এদিন বিচারপতি জানান, যে সকল তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে, তার ভিত্তিতে এই মুহূর্তে জামিনের আবেদন মঞ্জুর করা সম্ভব নয়।
শুনানিতে সিবিআই জানায় যে ফোন উদ্ধার করা হয়েছিল, সেখান থেকে চাকুরী প্রার্থীদের সঙ্গে কথোপকথনের রেকর্ড পাওয়া গিয়েছে। সিবিআই আরও জানায়, ওই ফোন থেকে টাকার লেনদেন সংক্রান্ত একাধিক নথি উদ্ধার হয়েছে।
advertisement
advertisement
শুনানিতে সি বি আই জানায়, ব্যাঙ্কের লেনদেন নজর করে দেখলেই বোঝা যায় যে নিয়োগ দুর্নীতিতে জীবনকৃষ্ণ সাহার প্রত্যক্ষ ভূমিকা আছে এবং তিনি একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা নিয়েছেন। এরপরেই আদালত জীবনকৃষ্ণের জামিনের আদালত খারিজ করে দেয়।
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 22, 2023 6:51 PM IST











