advertisement

Calcutta High Court: পূর্ব কলকাতা জলাভূমি এলাকা নিয়ে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের! রিপোর্ট জমা দেবে রাজ্য

Last Updated:

Calcutta High Court: প্রায় ৫০৫ বেআইনি নির্মাণ চিহ্নিত করেছে জলাভূমি কর্তৃপক্ষ।

কী বলল হাইকোর্ট?
কী বলল হাইকোর্ট?
কলকাতা: পূর্ব কলকাতা জলাভূমি এলাকার সংরক্ষিত জমির দাগ নম্বর জলাভূমি কতৃপক্ষের ওয়েবসাইটে ও সংবাদপত্রে প্রকাশ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সোমবার বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ, জলাভূমি এলাকায় যে সব জমিতে নির্মাণের উপর নিষেধাজ্ঞা রয়েছে, সেই সমস্ত জমির দাগ নম্বরগুলি পূর্ব কলকাতা জলাভূমি কতৃপক্ষের ওয়েবসাইটে এবং ইংরেজি ও আঞ্চলিক সংবাদপত্রে প্রকাশ করতে হবে।
advertisement
প্রায় ৫০৫ বেআইনি নির্মাণ চিহ্নিত করেছে জলাভূমি কর্তৃপক্ষ। এর পাশাপাশি ২০০৬ সালের জলাভূমি সংরক্ষণ আইন অনুযায়ী অবৈধ নির্মাণের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করবে কর্তৃপক্ষ।
advertisement
নতুন কোনও বেআইনি নির্মাণের ক্ষেত্রে বিদ্যুৎ বা জলের সংযোগ দেওয়া যাবে না। বিচারপতির আরও নির্দেশ বেআইনি নির্মাণের বিষয়ে কী পদক্ষেপ করা হয়েছে, সেই সংক্রান্ত অগ্রগতির রিপোর্ট জমা দেবে জলাভূমি কর্তৃপক্ষ এবং রাজ্য। এই মামলার পরবর্তী শুনানি আগামী ২০২৬ সালের ২৩ ফেব্রুয়ারি
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Calcutta High Court: পূর্ব কলকাতা জলাভূমি এলাকা নিয়ে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের! রিপোর্ট জমা দেবে রাজ্য
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE

ছবি

আরও দেখুন
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement