advertisement

Upper Primary Teachers Recruitment: 'স্কুল সার্ভিস কমিশন অপদার্থ', শিক্ষক নিয়োগে হাইকোর্টের কড়া পর্যবেক্ষণ

Last Updated:

Upper Primary Teachers Recruitment: উচ্চপ্রাথমিকের ১৪৩৩৯ পদে শিক্ষক নিয়োগের জন্য সম্প্রতি ইন্টারভিউ তালিকা প্রকাশিত হয়। আর সেই ইন্টারভিউ তালিকাকে চ্যালেঞ্জ করেই মামলা হয়েছিল হাইকোর্টে।

#কলকাতা: আশঙ্কা তৈরি হয়েছিল, সেই আশঙ্কাই বাস্তবে ফলেও গিয়েছে। উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ পদ্ধতিতে আপত্তি তুলে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। সেই মামলায় ইতিমধ্যেই স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। এ বিষয়ে একাধিক মামলা দায়ের হয়েছিল আদালতে। আজ সেই মামলায় স্কুল সার্ভিস কমিশনকে রীতিমতো ভর্ৎসনা করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
উচ্চপ্রাথমিকের ১৪৩৩৯ পদে শিক্ষক নিয়োগের জন্য সম্প্রতি ইন্টারভিউ তালিকা প্রকাশিত হয়। আর সেই ইন্টারভিউ তালিকাকে চ্যালেঞ্জ করেই মামলা হয়েছিল হাইকোর্টে। তাঁদের অভিযোগ, স্কুল সার্ভিস কমিশনের নিয়ম ভেঙে প্রকাশিত হয়েছে ইন্টারভিউ তালিকা। এরই প্রেক্ষিতে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ জারি করল আদালত। এরপর আজ আদালতে রীতিমতো স্কুল সার্ভিস কমিশনকে ভর্ৎসনা করল হাইকোর্ট।
advertisement
এদিন বিচারপতি বলেন, 'স্কুল সার্ভিস কমিশন অপদার্থ। কোন আধিকারিকরা কমিশন চালাচ্ছেন? এই কমিশনকে অবিলম্বে খারিজ করা উচিত।' শুধু তাই নয়, বিচারপতির প্রশ্ন, '২০১৯-এর অক্টোবরে শিক্ষক নিয়োগ নিয়ে যে নির্দেশ দেওয়া হয়েছিল, তা মানা হয়নি কেন? নির্দেশ মেনে ইন্টারভিউ লিস্ট প্রকাশ হয়নি কেন?' বিচারপতির পর্যবেক্ষণ, ৫ বছরে কমিশন নিয়োগ করতে পারেনি, এই কমিশনকে বরখাস্ত করা উচিত। এদিনই উচ্চ প্রাথমিক নিয়োগ মামলায় SSC চেয়ারম্যানকে তলব
advertisement
advertisement
করেছেন বিচারপতি। আজ দুপুরেই তাঁকে এজলাসে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে ইন্টারভিউয়ের তালিকা প্রকাশিত হয়েছিল। কিন্তু মামলাকারীদের তরফে অভিযোগ করা হয়, ইন্টারভিউয়ের যে তালিকা তৈরি হয়েছে, তা বেনিয়মে ভরা। ন্যূনতম কত নম্বর পেলে ইন্টারভিউয়ে ডাকা হচ্ছে, তারও কোনও উল্লেখ করা নেই সাইটে। তাঁদের অভিযোগ, নিয়ম অনুযায়ী এই নিয়োগ করা হচ্ছে না। অনেক পরীক্ষার্থীই বেশি নম্বর পেয়েও ইন্টারভিউতে ডাক পাননি। এরপরই আপাতত শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ জারি করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর এদিন কমিশনকে রীতিমতো অপদার্থ বলে ভর্ৎসনা করলেন তিনি।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Upper Primary Teachers Recruitment: 'স্কুল সার্ভিস কমিশন অপদার্থ', শিক্ষক নিয়োগে হাইকোর্টের কড়া পর্যবেক্ষণ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement