advertisement

Bus Service to Start in Bengal: চালু হচ্ছে বাস, বন্ধই থাকছে লোকাল ট্রেন, নয়া বিধিনিষেধ ঘোষণা মমতার

Last Updated:

৫০ শতাংশ যাত্রী নিয়ে পরিষেবা শুরু করা যাবে৷ তবে চালক, কন্ডাক্টরদের ভ্যাকসিন নেওয়া থাকতে হবে৷ এ ছাড়াও মাস্ক পরতেই হবে৷ (Bus Service in Bengal)৷

#কলকাতা: আগামী ১৫ জুলাই পর্যন্ত রাজ্যে করোনা সংক্রান্ত বিধিনিষেধ চালু থাকলেও আগামী ১ জুলাই থেকে সরকারি, বেসরকারি বাস চলাচলের অনুমতি দিল রাজ্য সরকার৷ ৫০ শতাংশ যাত্রী নিয়ে পরিষেবা শুরু করা যাবে৷ তবে চালক, কন্ডাক্টরদের ভ্যাকসিন নেওয়া থাকতে হবে৷ এ ছাড়াও মাস্ক পরতেই হবে৷ একই সঙ্গে অটো, টোটো চলাচলেও অনুমতি দিয়েছে রাজ্য সরকার৷ তবে লোকাল ট্রেন চালু করার প্রসঙ্গে কিছু জানাননি মুখ্যমন্ত্রী৷
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এখনও পর্যন্ত লোকাল ট্রেন চালু করার মতো পরিস্থিতি তৈরি হয়নি৷
এর পাশাপাশি মাছ, সব্জি বাজার খোলার সময়সীমাও বাড়ানো হয়েছে৷ আগামী ১ জুলাই থেকে ভোর ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত বাজার খুলে রাখা যাবে৷ বাকি সব দোকান বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে৷
advertisement
এর পাশাপাশি মুখ্যমন্ত্রী জানিয়েছেন, জিম, সেলুন এবং বিউটি পার্লারও   ১ জুলাই থেকে খোলা যাবে৷ তবে সব ক্ষেত্রেই আসন সংখ্যা বা ধারণ ক্ষমতার পঞ্চাশ শতাংশ গ্রাহকদের পরিষেবা দেওয়া যাবে৷ জিমের ক্ষেত্রে সকাল ৬টা থেকে ১০টা এবং বিকেল ৪টে থেকে ৮টা পর্যন্ত পরিষেবা দেওয়া যাবে৷
advertisement
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যের করোনা পরিস্থিতি আগের থেকে অনেকটাই ভাল হয়েছে৷ তাই আপাতত কিছু ক্ষেত্রে ছাড় দিয়ে পরিস্থিতি কোন দিকে যায় তা খতিয়ে দেখা হবে৷ সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করবে সরকার৷ তবে রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত জরুরি পরিষেবা ছাড়া অকারণে বাইরে বেরনো যাবে না বলে স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bus Service to Start in Bengal: চালু হচ্ছে বাস, বন্ধই থাকছে লোকাল ট্রেন, নয়া বিধিনিষেধ ঘোষণা মমতার
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement