advertisement

কাল থেকে বাড়ছে বাসভাড়া? বাসে উঠলেই নূন্যতম ভাড়া হতে চলেছে ১০ টাকা ?

Last Updated:
#কলকাতা: ভাড়া না বাড়লে শুরু হবে না বেসরকারি বাস পরিষেবা। পরিবহণ দফতরকে এমনই হুঁশিয়ারি দিয়েছিল বেসরকারি বাস সংগঠনগুলি। কিন্তু পরিবহন মন্ত্রীর আশ্বাসে বেসরকারি বাস পরিষেবা শুরু হয়েছিল পুরনো ভাড়াতেও । কিন্তু শেষরক্ষা হবে কি না সন্দেহ । এদিন ইউনিয়নের তরফে ২৩০ নম্বর রুটের বাসে হঠাৎই ভাড়া বাড়িয়ে দেওযার খবর আসে । পরিবহণ দফতর বা রাজ্য সরকার নয়, বাস ভাড়া বাড়িয়ে দিয়েছিল ইউনিয়নই। অভিযোগ ওঠে, বাসে উঠলেই যাত্রীদের ‘কোভিড-স্পেশাল’ ১০ টাকা করে ভাড়া নেওয়া হচ্ছিল । এমনকি বাসে ইউনিয়নের তরফে চার্টও লাগানো হয়েছিল ।
সেই আশঙ্কাকে সত্যি করে কাল থেকে সব রুটের বেসরকারি বাসের ভাড়াই বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল । বেসরকারি বাসে উঠলেই ভাড়া দিতে হবে ১০ টাকা । পরবর্তী ধাপে বাসভাড়া ১৫ ও ২০ টাকা । কাল থেকে মিনিবাসে ন্যূনতম ভাড়া ১২ টাকা । বাসভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিল বাস মালিকদের ১টি সংগঠন । তবে ভাড়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রেগুলেটরি কমিটি । কিন্তু তার আগেই নিজেদের মতো ভাড়া ঘোষণা করল বাসমালিক সংগঠন । তবে নতুন ভাড়ায় পরিবহণ দফতরের অনুমোদন এখনও মেলেনি ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
কাল থেকে বাড়ছে বাসভাড়া? বাসে উঠলেই নূন্যতম ভাড়া হতে চলেছে ১০ টাকা ?
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement