advertisement

বাড়ির ফিট সার্টিফিকেট এখনও নেই, বাড়ি ফিরতে নারাজ বউবাজারের বাসিন্দারা

Last Updated:
#কলকাতা: প্রতিদিন দিন গুনেছেন, কবে বাড়ি ফিরবেন। কিন্তু, কেএমআরসিএল যখন বলল বাড়ি ফিরতে, তখন আর ফেরা যাচ্ছে না। কারও অভিযোগ, বাড়িতে নেই জল-বিদ্যুৎ। কারোর দাবি, বাড়ির ফিট সার্টিফিকেট এখনও দেয়নি কেএমআরসিএল।
ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জেরে বিপর্যয়। তারপর থেকে বউবাজারের অনেকেই বাড়ি ছেড়ে এখন হোটেলে থাকছেন। বুধবার থেকে ছিল ঘরে ফেরানোর পালা। যাঁদের বাড়ির ফাটল মেরামত হয়েছে, তাঁদের বাড়ি ফেরাতে চায় কেএমআরসিএল। কিন্তু, শুরুতেই ধাক্কা। ২ নম্বর স্যাকরাপাড়া লেনের দত্ত পরিবার ২২ দিন ধরে হোটেলে। তাঁদের বাড়ি ফিরতে বলা হয়। কিন্তু, দত্ত পরিবার নারাজ।
advertisement
গৌর দে লেনের বাসিন্দা সমিত সেনের আবার অন্য অভিযোগ। তাঁর দাবি বাড়ির ফিট সার্টিফিকেট দেয়নি কেএমআরসিএল। বউবাজারের এই বাসিন্দারা এখনও চরম উৎকণ্ঠায়। অনেক দিন পরে বাড়ি ফেরার সুযোগ। কিন্তু, তাতে শুরুতেই সমস্যা।
advertisement
আরও দেখুন-
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বাড়ির ফিট সার্টিফিকেট এখনও নেই, বাড়ি ফিরতে নারাজ বউবাজারের বাসিন্দারা
Next Article
advertisement
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
  • ২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা

  • প্রথম দফার ১৫২টি আসনের ভোটের জন্য এবার মোট ১৫৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা

  • রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement