advertisement

পরিত্যক্ত ব্যাগকে ঘিরে বোমাতঙ্ক ! বন্ধ রাস্তা

Last Updated:

একটি পরিত্যক্ত ব্যাগকে ঘিরে মঙ্গলবার সন্ধ্যে থেকেই বোমাতঙ্ক ছড়ায় গড়িয়া রেল স্টেশন সংলগ্ন ট্যাক্সি স্ট্যান্ড এলাকায় পঞ্চসায়র রোডের উপর।

#কলকাতা: একটি পরিত্যক্ত ব্যাগকে ঘিরে মঙ্গলবার সন্ধ্যে থেকেই বোমাতঙ্ক ছড়ায় গড়িয়া রেল স্টেশন সংলগ্ন ট্যাক্সি স্ট্যান্ড এলাকার পঞ্চসায়র রোডের উপর।
খবর পেয়ে রাতেই সেখানে আসে সোনারপুর থানার পুলিশ। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে। রাত ভোর ওই ব্যাগটিকে বালির বস্তা দিয়ে ঘিরে রাখা হয়। বুধবার সকালে বম্ব স্কোয়াড এসে ব্যাগটিকে পরীক্ষা নিরীক্ষা শুরু করে। কিন্তু ব্যাগটিতে তালা লাগানো থাকায় তা খুলতে প্রথমে অসমর্থ হলেও পরে ডিটোনেটর দিয়ে বিস্ফোরণ ঘটিয়ে তালা খোলা হয় ওই ব্রিফকেস।
advertisement
যে ব্যাগকে ঘিরে রাত ভোর টানা উত্তেজনা ছিল এলাকায় সকালে সেই ব্যাগটি খোলার পর দেখা যায় বোমা নয়, ব্যাগের মধ্যে রয়েছে বেশকিছু জামা কাপড়। টানা ১২ ঘণ্টার টান টান উত্তেজনার পর অবশেষে ব্যাগে বোমা না পাওয়ায় স্বস্তির ছাপ সকলের মুখেই। এই ঘটনার জেরে সকালে প্রায় ঘণ্টা দু’য়েক বন্ধ করে রাখা হয় গড়িয়া পঞ্চসায়র রোড।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
পরিত্যক্ত ব্যাগকে ঘিরে বোমাতঙ্ক ! বন্ধ রাস্তা
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement