শহরে দিনে-দুপুরেই চলল বোমা-গুলি !
Last Updated:
কসবা এলাকায় মঙ্গলবার দিনদুপুরেই বোমা-গুলি চালাল একদল দুষ্কৃতি ৷
#কলকাতা : এবার শহরে চলল বোমা-গুলি ৷ কসবা এলাকায় মঙ্গলবার দিনদুপুরেই বোমা-গুলি চালাল একদল দুষ্কৃতি ৷
শুধু গুলি-বোমাই নয়, এলাকাবাসীদের মারধরও করে তারা বলে অভিযোগ ৷ মারধরে বেশ কয়েকজন এলাকার বাসিন্দা আহত হয়েছেন বলেও জানা যাচ্ছে ৷
বালিগঞ্জের সুইনহো লেনে এদিন শৌচাগার ব্যবহার নিয়ে গন্ডগোলের সূত্রপাত ৷ এরপর তা ক্রমেই ভয়ঙ্কর আকার ধারণ করে ৷ বোমা-গুলির ঘটনায় প্রধান অভিযুক্ত জয়দেব দাস নামে এক দুষ্কৃতী ৷ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কসবা থানার পুলিশ ৷
advertisement
Location :
First Published :
Feb 07, 2017 4:47 PM IST








