advertisement

কেষ্টপুরে পুলিশ অফিসারের বাড়িতে বিস্ফোরণ, তদন্তে গোয়েন্দা বিভাগ, ফরেনসিক

Last Updated:

পুলিশের প্রাথমিক অনুমান, সিলিন্ডার থেকে গ্যাস বেরিয়েই বিপত্তি ।

#কলকাতা: কেষ্টপুরে পুলিশ অফিসারের বাড়িতে বিস্ফোরণ। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি পুলিশ অফিসারের স্ত্রী। পুলিশের প্রাথমিক অনুমান, সিলিন্ডার থেকে গ্যাস বেরিয়েই বিপত্তি।
শুক্রবার রাতে হঠাৎ কেঁপে উঠল কেষ্টপুরের হানাপাড়া। এই পাড়ারই বাসিন্দা কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অফিসার দেবাশিস রায়ের বাড়িতে বিস্ফোরণ হয়। গুরুতর আহত হন অফিসারের স্ত্রী সাথী রায়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বাইপাসের পাশে একটি বেসরকারি হাসপতালে ভরতি করা হয়।
দেবাশিসবাবুর দাবি, শুক্রবার রাতে তাঁর স্ত্রী গ‍্যাস জ্বালতে গেলেই বিপত্তি হয়। শব্দ শুনে রান্নাঘরে ছুটে যান তিনি ও তার শ্যালক। জল আনতে গিয়ে বাথরুমে পড়ে যান দেবাশিসবাবু। অগ্নিদগ্ধ অবস্থায় সাথী রায়কে উদ্ধার করেন তাঁরই ভাই পার্থ দে।
advertisement
advertisement
কিন্তু আগুন লাগার কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। প্রাথমিকভাবে গ‍্যাস সিলিন্ডার ফেটে বিপত্তি মনে হলেও শনিবার দেখা যায়, রান্নাঘরে অক্ষত গ‍্যাস সিলিন্ডার। তবে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে বাড়ির বাকি তিনটে ঘর।
রাত দশটার সময় ঘটনা ঘটলেও বাগুইআটি থানাকে খবর দেওয়া হয় রাত তিনটে নাগাদ। তা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। শনিবার দুপুরে দেবাশিসের বাড়িতে আসেন রাজ‍্য গোয়েন্দা বিভাগের আধিকারিকরা। ঘটনাস্থলে আসে ফরেনসিকও।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
কেষ্টপুরে পুলিশ অফিসারের বাড়িতে বিস্ফোরণ, তদন্তে গোয়েন্দা বিভাগ, ফরেনসিক
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement