advertisement

কোচবিহারে বিজেপি-র রথযাত্রায় অনুমোদন নয়, হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট

Last Updated:

এই রথযাত্রা সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেবে রাজ্য পুলিশ প্রশাসন৷ খারিজ হল বিজেপি-র আবেদন৷ এ বার ডিভিশন বেঞ্চে যেতে পারে বিজেপি৷ হাইকোর্টের নির্দেশ, আগামী ২১ ডিসেম্বরের মধ্যে রাজ্যের ডিএম-এসপি দের রথযাত্রার নিরাপত্তা বিষয়ক রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ হাইকোর্টের৷

#কলকাতা: কোচবিহারে বিজেপি-র রথযাত্রা নিয়ে হাইকোর্টে করা বিজেপি-র আবেদনে হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট৷ রাজ্য প্রশাসনের উপরেই অনুমোদনের সিদ্ধান্ত ছেড়ে দিল উচ্চ আদালত৷
এই রথযাত্রা সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেবে রাজ্য পুলিশ প্রশাসন৷ খারিজ হল বিজেপি-র আবেদন৷ এ বার ডিভিশন বেঞ্চে যেতে পারে বিজেপি৷ হাইকোর্টের নির্দেশ, আগামী ২১ ডিসেম্বরের মধ্যে রাজ্যের ডিএম-এসপি দের রথযাত্রার নিরাপত্তা বিষয়ক রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ হাইকোর্টের৷ আগামী ৯ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি৷
বিজেপি-র রথযাত্রা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি৷ আগামী শুক্রবার কোচবিহার থেকে শুরু হওয়ার কথা ছিল বিজেপি-র রথযাত্রা৷ রথযাত্রা নিরাপত্তা মামলায় আজ অর্থাত্‍‌ বৃহস্পতিবার হাইকোর্টে নিজেদের অবস্থান জানানোর কথা ছিল রাজ্যের৷ রথযাত্রা নিয়ে রাজ্যের ডিজি ও আইজি-র কাছে অনুমতি চেয়েছিল বিজেপি৷ রাজ্যপাল এ বিষয়ে খোঁজ নেন৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
কোচবিহারে বিজেপি-র রথযাত্রায় অনুমোদন নয়, হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement