advertisement

পঞ্চায়েত ভোট নিয়ে ফের হাইকোর্টে বিজেপি

Last Updated:
#কলকাতা: মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে জেলায় জেলায় হিংসা অব্যাহত ৷ চলছে লাঠি-গুলি-বোমা ৷ শাসক এবং বিরোধী দলের কার্যালয়ে চলছে ইটবৃষ্টি ৷ অভিযোগের তির শাসকদলের বিরুদ্ধেই ৷ আক্রান্ত হচ্ছেন বিরোধী দলের নেতা কর্মীরা ৷ আর এই নিয়েই ফের হাইকোর্টের দ্বারস্থ বিজেপি ৷ মঙ্গলবার সকাল সাড়ে দশটায় বিচারপতি সুব্রত তালুকদারের এজলাসে শুনানি হবে ৷
পঞ্চায়েত ভোট সুষ্ঠভাবে সম্পন্ন করতে হবে ৷ শীর্ষ আদালত এবং সিঙ্গল বেঞ্চ এমনটাই নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন ৷ কিন্তু নির্বাচন কমিশন আদালতের নির্দেশ মানছে না ৷ এই অভিযোগেই ফের হাইকোর্টে গেল পঞ্চায়েত ভোট মামলা ৷ কমিশনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার নালিশ করল বিজেপি, কংগ্রেস, সিপিএম-পিডিএসের প্রতিনিধিরা ৷ মূল পঞ্চায়েত মামলার সঙ্গেই যুক্ত করা হবে এই আবেদনগুলি ৷
advertisement
অপরদিকে, মনোনয়ন বিজ্ঞপ্তি ঘিরেও অভিযোগ তোলে বিজেপি । কমিশনকে মেল করে বিজেপির পক্ষ থেকে জানানো হয়, বিজ্ঞপ্তিতে মনোনয়ন জমার জায়গার উল্লেখ নেই। কমিশন মেলের উত্তর না দিলে ফের মামলার হুমকিও দেয় বিজেপি ।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
পঞ্চায়েত ভোট নিয়ে ফের হাইকোর্টে বিজেপি
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement