advertisement

৪২টি আসনে বিজেপির প্রার্থী ঠিক করতে দিল্লিতে বৈঠক অমিত শাহ-রাজ্য নেতৃত্বের মধ্যে

Last Updated:
#কলকাতা: টার্গেট বাংলার চূড়ান্ত পর্ব ৷ নামজাদা প্রার্থীর অভাব, এরাজ্যে তাই নির্বাচনী রণকৌশলেই বেশি গুরুত্ব দিচ্ছে গেরুয়া শিবির ৷ অমিত শাহরা মনে করছেন, নির্দিষ্ট কৌশল কার্যকর করতে পারলেই এরাজ্যে সাফল্য মিলবে। বাংলায় কোন পথে হাঁটতে চাইছে গেরুয়া শিবির ? মঙ্গলবার দিল্লির বৈঠকের পরই সেই ছবি স্পষ্ট হবে ৷
বিজেপির টপ প্রায়োরিটি পশ্চিমবঙ্গ ৷ সেই কারণে রাজ্যের প্রার্থী তালিকা ঠিক করতে রাজ্য নেতাদের সঙ্গে মঙ্গলবার দিল্লিতে বৈঠকে বসবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ৷ বৈঠকে থাকবেন কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায় এবং দিলীপ ঘোষ ৷
সোমবারও রাজ্যে সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়ে রাজ্য নেতাদের সঙ্গে বৈঠকে বসেন অমিত শাহত ৷ সেই বৈঠকেই অমিত শাহের হাতে তুলে দেওয়া হয় সম্ভাব্য প্রার্থী তালিকা ৷
advertisement
advertisement
রাজ্যের ৪২টি কেন্দ্রে কে কোথায় প্রার্থী ? আজ অর্থাৎ মঙ্গলবার সেই তালিকা ঘোষণা করবে তৃণমূল কংগ্রেস ৷ কালীঘাটে তৃণমূল কংগ্রেস নেত্রীর বাড়িতে নির্বাচন কমিটির বৈঠক হবে ৷ তারপরেই দুপুর সাড়ে তিনটেয় প্রার্থীদের নাম জানাবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তৃণমূলের সেই প্রার্থী তালিকার দিকে নজর রাখছে বিজেপিও ৷ তৃণমূলের তালিকা দেখেই আসন্ন লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা চূড়ান্ত করবে গেরুয়া শিবির ৷ এমনটাই খবর ৷
advertisement
সূত্রের খবর, বিভিন্ন স্তরে সাংগঠনিক রিপোর্ট ও রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতির নিরিখে রণকৌশল তৈরি হচ্ছে ৷ তবে, রাজ্যের অধিকাংশ আসনেই নামজাদা প্রার্থী মিলছে না বলে পরিকল্পনায় বদল আনতে হচ্ছে গেরুয়া শিবিরকে ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
৪২টি আসনে বিজেপির প্রার্থী ঠিক করতে দিল্লিতে বৈঠক অমিত শাহ-রাজ্য নেতৃত্বের মধ্যে
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement