advertisement

টেট ইস্যুতে উত্তাল নবান্ন, বিক্ষোভ বিজেপির

Last Updated:
#নবান্ন: জেলায় জেলায় প্রাথমিক শিক্ষা সংসদের অফিস ছাড়িয়ে টেট বিক্ষোভের আঁচ বহুদিন আগেই এসে পৌঁছেছে প্রাথমিক শিক্ষা পর্ষদে ৷ তাতেও লাভ না হওয়ায় এবার সোজা টার্গেট নবান্ন ৷ প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির প্রতিবাদে বৃহস্পতিবার নবান্নে বিক্ষোভ দেখাল বিজেপি ৷ বিক্ষোভ কর্মসূচির খবর আগে থেকে পুলিশের কাছে থাকলেও বিজেপি কর্মী-সদস্যদের চমকপ্রদ পরিকল্পনায় ব্যর্থ হয় পুলিশের প্রচেষ্টা ৷
পুলিশকে ধোঁকা দিয়ে নবান্নের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি ৷ বিক্ষোভ কর্মসূচি ব্যর্থ করতে সমস্ত পরিকল্পনা নিয়ে তৈরি ছিল পুলিশের নিরাপত্তা বেষ্টনী ৷ কিন্তু পুলিশের চোখে ধুলো দিতে একসঙ্গে এসে বিক্ষোভ শুরু না করে নবান্নের নর্থ গেটের সামনে এক-দু’জন করে বিজেপি কর্মী এসে জমা হতে শুরু করেন ৷ আগে থেকেই প্রস্তুত ছিল পুলিশ কিন্তু বিজেপির পাল্টা বিক্ষোভ কৌশলে হতভম্ব হয়ে যায় পুলিশ ৷
advertisement
প্রায় জনা কুড়ি লোক জমা হয়েই আচমকা বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপির নেতা-কর্মী-সমর্থকেরা ৷ মহিলা-সহ প্রায় ৩০ জন বিজেপি কর্মীকে আটক করেছে পুলিশ ৷ কড়া পুলিশি পাহারায় ঘিরে ফেলা হয়েছে নবান্ন ৷
advertisement
প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া প্রায় সম্পূর্ণ বলে জানিয়েছে পর্ষদ ৷ কিন্তু থামছে না বিতর্ক ৷ নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে জেলায় জেলায় বিক্ষোভে মুখর হন টেট উত্তীর্ণ প্রাথমিক শিক্ষক চাকরিপ্রার্থীরা ৷ তাদের বক্তব্যকে সমর্থন করে, প্রাথমিক শিক্ষক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে এদিন নবান্নে বিক্ষোভে সামিল হয় বিজেপি ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
টেট ইস্যুতে উত্তাল নবান্ন, বিক্ষোভ বিজেপির
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement