advertisement

এরাজ্যে কেউ সুরক্ষিত নয়, এখানে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে: দিলীপ

Last Updated:
#কলকাতা: বিজেপির লালবাজার অভিযানে উত্তেজনা ৷ পুলিশ ও বিজেপিকর্মীদের ধস্তাধ্বস্তি ৷ গেরুয়াবাহিনীকে রুখতে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান নিয়ে রুখে দাঁড়ানোয় আরও ছড়ায় উত্তেজনা ৷ মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ ৷ কাঁদানে গ্যাস ও জলকামানের কারণে ছত্রভঙ্গ হয়ে পড়েন বিজেপি কর্মীরা ৷ পুলিশের কাঁদানে গ্যাসে অসুস্থ হয়ে পড়েন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায় সহ বেশ কিছু বিজেপি কর্মী ৷ রাজু বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন ৷
পুলিশের এমন অ্যাকশনের তীব্র প্রতিবাদ জানিয়েছেন রাজ্য বিজেপি সম্পাদক দিলীপ ঘোষ ৷ অভিযোগ করেন বিনা প্ররোচনায় কঁদানে গ্যাস ছুঁড়েছে পুলিশ ৷ একইসঙ্গে তাঁর মন্তব্য, ‘বাংলায় প্রতিদিন গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে ৷ প্রতিদিন বাংলায় মানুষ খুন হচ্ছেন ৷ জঘন্য রাজনীতি চলছে বাংলায় ৷ হিংসার বিরুদ্ধে বিজেপির আন্দোলন আর তাতেই বিনা প্ররোচনায় টিয়ার গ্যাস ৷ এরাজ্যে কারও সুরক্ষা নেই ৷’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
এরাজ্যে কেউ সুরক্ষিত নয়, এখানে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে: দিলীপ
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement