advertisement

মুকুলের জায়গায় স্মৃতি না স্বপন? বিজেপি-র অন্দরে ঘুরছে দুই নাম

Last Updated:

বিজেপি-তে (BJP) সর্বভারতীয় সহ সভাপতির দশটি পদ রয়েছে৷ কার্যক্ষেত্রে যাই হোক না কেন, সম্মানের দিক থেকে এই পদের গুরুত্ব যথেষ্ট আর এই সূত্রেই উঠে আসছে মূলত দু' জনের নাম৷

#কলকাতা: তৃণমূলে যোগ দিয়েছেন মুকুল রায়৷ ফলে খালি হয়েছে বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতির পদ৷ মুকুলের জায়গায় কাকে এই দায়িত্ব দেবে বিজেপি? কারণ মুকুলের ছেড়ে আসা পদে বিজেপি এমন কাউকে বসাতে চাইছে, যিনি বাঙালি না হলেও অন্তত বাংলার সঙ্গে কিছুটা যোগ আছে৷
২০২১-এর বিধানসভা নির্বাচনের পর বিজেপি শীর্ষ নেতৃত্ব বুঝতে পেরেছেন, বাংলার মানুষের সমর্থন পাওয়ার জন্য বাঙালি কোনও মুখকেই সামনে রেখে এগোতে হবে৷ উদাহরণ হিসেবে উঠে আসছে শুভেন্দু অধিকারীর নাম৷ তৃণমূল থেকে বিজেপি-তে গিয়েও ধর্মীয় মেরুকরণ নিয়ে কট্টর অবস্থান নিয়েছেন শুভেন্দু৷ তাঁকে রাজ্যের বিরোধী দলনেতার মতো গুরুত্বপূর্ণ দায়িত্বও দিয়েছে দল৷
বিজেপি-তে সর্বভারতীয় সহ সভাপতির দশটি পদ রয়েছে৷ কার্যক্ষেত্রে যাই হোক না কেন, সম্মানের দিক থেকে এই পদের গুরুত্ব যথেষ্ট আর এই সূত্রেই উঠে আসছে মূলত দু' জনের নাম৷ সাম্প্রতিক কালে বাংলা থেকে এই গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছিল একমাত্র মুকুল রায়কে৷ মুকুল দল ছাড়ায় এখন তাঁর পরিবর্ত হিসেবে দু'টি নাম বিজেপি-র অন্দরমহল সূত্রে পাওয়া যাচ্ছে৷ তার মধ্যে একজন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি৷ প্রথমে শোনা গিয়েছিল কৈলাস বিজয়বর্গীয়র জায়গায় ভূপেন্দ্র যাদবকে বাংলার পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দিয়ে স্মৃতিকে সহকারী পর্যবেক্ষক করা হতে পারে৷ কিন্তু বিজেপি সূত্রে খবর, মুকুলের জায়গায় স্মৃতি ইরানিকে নিয়ে আসার সম্ভাবনা যথেষ্ট জোরাল৷
advertisement
advertisement
কারণ হিসেবে বলা হচ্ছে স্মৃতি ইরানি বাংলায় যথেষ্ট সাবলীল৷ তাঁর সাজসজ্জাতেও বাঙালি ছোঁয়া থাকে৷ বিধানসভা নির্বাচনেও বাংলায় এসে দাপিয়ে প্রচার করেছেন স্মৃতি৷ এ রাজ্যে তিনি যথেষ্ট জনপ্রিয়ও৷ ফলে বাঙালি না হলেও মুকুলের ছেড়ে যাওয়া পদে তাঁর কথা গুরুত্ব দিয়েই ভাবা হচ্ছে৷ প্রশ্ন হচ্ছে, কেন্দ্রীয় মন্ত্রী হওয়া সত্ত্বেও স্মৃতিকে এই গুরুত্বপূর্ণ পদে আনা হবে কি না৷
advertisement
মুকুলের জায়গায় দ্বিতীয় যে নামটি ভাবা হচ্ছে তিনি হলেন স্বপন দাশগুপ্ত৷ বিধানসভা নির্বাচনে পরাজিত হয়ে ফের সাংসদ পদেই ফিরেছেন স্বপন৷ পর্যবেক্ষকদের মতে, শহুরে বাঙালিদের মধ্যে এখনও খুব ভাল সাড়া পায়নি বিজেপি৷ ভোটের ফলেও দেখা যাচ্ছে কলকাতা এবং শহরতলির আসনগুলিতে কার্যত দাঁত ফোটাতে পারেনি গেরুয়া শিবির৷ প্রেসিডেন্সি রেঞ্জের ৭৫টি আসনের মধ্যে মাত্র একটিতে জিতেছে তারা৷ এই পরিস্থিতিতে শহুরে বাঙালির সমর্থন পেতে স্বপন দাশগুপ্তের মতো উচ্চশিক্ষিত নেতাকে সর্বভারতীয় সহ সভাপতির মতো গুরুত্বপূর্ণ পদে আনার কথা ভাবা হচ্ছে বলে সূত্রের খবর৷ স্বপনবাবু নিজে অবশ্য ঘনিষ্ঠ মহলে দাবি করেছেন, এ রকম কোনও সম্ভাবনার কথা তাঁর জানা নেই৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
মুকুলের জায়গায় স্মৃতি না স্বপন? বিজেপি-র অন্দরে ঘুরছে দুই নাম
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement