advertisement

বিক্ষিপ্ত কিছু ঘটনার মাঝে বাংলা বন্‌ধে জনজীবন আপাতত স্বাভাবিক

Last Updated:

ইসলামপুরে ছাত্রের মৃত্যুর প্রতিবাদে আজ রাজ্যজুড়ে ১২ ঘণ্টার রাজ্য বন্‌ধের ডাক দিয়েছে বিজেপি

কলকাতা: ইসলামপুরে ছাত্রের মৃত্যুর প্রতিবাদে আজ রাজ্যজুড়ে ১২ ঘণ্টার রাজ্য বন্‌ধের ডাক দিয়েছে বিজেপি ৷ রাজ্যকে সচল রাখতে প্রশাসন বেনজির সিদ্ধান্ত নিয়েছে ৷ সমস্ত সরকারি কর্মচারিদের ছুটি ও হাফ ছুটি বাতিল করেছে রাজ্য সরকার ৷ সকাল থেকেই রাস্তায় নামানো হয়েছে অতিরিক্ত বাস, জলযানের পরিমাণ বাড়ানো হয়েছে ৷
বিজেপির ডাকা ১২ ঘণ্টার বাংলা বন্‌ধ রুখতে প্রশাসন সক্রিয় ভূমিকা গ্রহণ করলেও কিছু বিক্ষিপ্ত ঘটনা সামনে এসেছে ৷ বিজেপির কর্মী সমর্থকেরা বিভিন্ন জায়গায় রেল অবরোধ করেছে ৷ হাওড়া ও শিয়ালদহ শাখার ফুলেশ্বর, কোন্নগর, গেদে, বনগাঁ, রিষড়া, শান্তিপুরে ট্রেন চলাচল সাময়িক ব্যাহত হয়েছে ৷ রেল ছাড়াও বেশ কয়েক জায়গায় সড়কপথও অবরোধ করেছে বন্‌ধ সমর্থকেরা ৷ সামনে এসেছে কিছু সরকারি বাস ভাঙচুরের ঘটনাও ৷
advertisement
তবে মোটের উপর বন্‌ধের তেমন সাড়া পড়েনি ৷ জয়নগর ও ক্যানিং এ মোট ১৮ জন বন্‌ধ সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ ৷ সকাল থেকে বিমান পরিষেবা অন্যদ্নের মতই স্বাভাবিক আছে ৷ আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে বদ্ধপরিকর রাজ্য সরকার ৷ নেওয়া হয়েছে উপযুক্ত ব্যবস্থা ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বিক্ষিপ্ত কিছু ঘটনার মাঝে বাংলা বন্‌ধে জনজীবন আপাতত স্বাভাবিক
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement