Suvendu Adhikari Nomination: শুভেন্দু অধিকারীর মনোনয়ন যাত্রাকে কেন্দ্র করে উত্তপ্ত কালীঘাট! বিক্ষোভ তৃণমূলের, স্লোগান দুপক্ষের
- Reported by:AVIJIT CHANDA
- news18 bangla
- Published by:Ratnadeep Ray
Last Updated:
Suvendu Adhikari Nomination: কলকাতায় শুভেন্দু অধিকারীর মনোনয় জমায় হাজির হয়েছেন অমিত শাহ। সেই মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করেই উত্তাল হয়ে ওঠে কালীঘাট। দুই পক্ষ জমা হয়ে স্লোগান দিতে থাকায়, পরিস্থিতি সামলে নেয় পুলিশ।
কলকাতা: কলকাতায় শুভেন্দু অধিকারীর মনোনয় জমায় হাজির হয়েছেন অমিত শাহ। শুভেন্দু অধিকারীর সঙ্গে মনোনয়ন জমা দেওয়ার কথা সন্তোষ পাঠক, শুভেন্দু অধিকারী, স্বপন দাসগুপ্ত-সহ চার প্রার্থীর। সেই মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করেই উত্তাল হয়ে ওঠে কলকাতা। তৃণমূলের সমর্থকরা মাথায় কালো কাপড় বেঁধে বিক্ষোভ দেখান। জমায়েত সরিয়ে দিতে এলাকায় হাজিয় হয় বিশাল পুলিশ, হাজির হন ডিসি সাউথ নিজেও। কালীঘাট পেরোনোর সময় তৃণমূল এবং বিজেপি দুই পক্ষ স্লোগান দিতে থাকে। অভিষেক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়ে যায় শুভেন্দু-অমিত শাহের মিছিল।
অমিত শাহ এবং শমীক ভট্টাচার্যকে নিয়ে মনোনয়ন জমা দেন শুভেন্দু। এবার ভবানীপুরের পাশাপাশি নন্দীগ্রাম থেকেও বিধানসভা ভোটে লড়বেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুর মনোনয়ন যাত্রার সময় রাস্তায় জড়ো হন তৃণমূল সমর্থকরা। মাথায় কালো কাপড় বেঁধে বিক্ষোভ দেখান তাঁরা।
advertisement
advertisement
এদিন মঞ্চে মা কালীর ছবি দিয়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে স্বাগত জানান। অমিত শাহের সঙ্গে ছিলেন শমীক ভট্টাচার্যও। মঞ্চে উঠে অমিত শাহ বলেন, “চার কেন্দ্রের মনোনয়ন জমা দিতে এসেছি, তবে বিশেষ করে শুভেন্দুর জন্য”।
advertisement
বিধানসভা নির্বাচনে বাংলায় জয় নিয়ে আত্মবিশ্বাসের সুরে অমিত শাহ বলেন, “বাংলার মানুষ বলছে তৃণমূল টাটা বাই বাই। সারা বাংলার মুক্তির জন্য ভবানীপুর থেকে বিপুল ভোটে জেতাতে হবে”। শুভেন্দু অধিকারী, স্বপন দাশগুপ্ত, সন্তোষ পাঠককে সঙ্গে নিয়ে রোড শো-র গাড়িতে উঠছেন অমিত শাহ। মুখ্যমন্ত্রীর বাড়ির গলি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়।
advertisement
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Apr 02, 2026 1:24 PM IST










