advertisement

গণপিটুনি রুখতে রাজ্যে নতুন আইন, বিধানসভায় বিল পেশ

Last Updated:

রাজস্থানের পর গণপিটুনি রুখতে এবার নয়া আইন পশ্চিমবঙ্গে

#কলকাতা: রাজস্থানের পর গণপিটুনি রুখতে এবার নয়া আইন পশ্চিমবঙ্গে । শুক্রবার, ৩০ অগাস্ট, বিধানসভায় এই সংক্রান্ত বিল পেশ করেছে রাজ্য সরকার । নয়া আইন অনুযায়ী গণপিটুনির অপরাধ প্রমাণ হলে সশ্রম যাবজ্জীবনের শাস্তি দেওয়া হবে ।
গণপিটুনির ঘটনা রুখতে সম্প্রতি রাজস্থানেও পাশ হয়েছে নয়া আইন । গণপিটুনি বন্ধ করতে উত্তরপ্রদেশ সরকারের কাছে আর্জি জানিয়েছে রাজ্যের আইন কমিশন ।
গণপিটুনি রোধে কড়া রাজ্য । নয়া আইন অনুযায়ী গণপিটুনিতে মৃত্যু হলে অপরাধীর যাবজ্জীবন কারাদণ্ড হবে । গণপিটুনিতে মদত দিলেও কড়া শাস্তি দেওয়া হবে ।গণপিটুনিতে মৃৃত্যু হলে সর্বোচ্চ ৫ লক্ষ জরিমানা ও অভিযুক্তদের যাবজ্জীবন সাজা। গুরুতর আহত হলে যাবজ্জীবন ও দোষীদের ৩ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হবে । অল্প আহত হলে দোষীর ৩ বছরের কারাবাস ও দোষীর সর্বোচ্চ এক লক্ষ টাকা জরিমানা হবে ।
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
গণপিটুনি রুখতে রাজ্যে নতুন আইন, বিধানসভায় বিল পেশ
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ৪ এপ্রিল, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ৪ এপ্রিল, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ৪ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • শনিবারের রাশিফল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement