advertisement

কলকাতা পুলিশের সশস্ত্র বাহিনীতে বড় রদবদল! সুবেদার পদ থেকে সাব ইনস্পেক্টর পদে উন্নতি!

Last Updated:

আজ নবান্নে অনুষ্ঠিত হল রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক, যেখানে মূলত কলকাতা ও সংলগ্ন জেলার মন্ত্রীদের উপস্থিতিতেই আলোচনা হয়। মোট ১৫ থেকে ১৬ জন মন্ত্রী এই বৈঠকে অংশ নেন।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
কলকাতা: আজ নবান্নে অনুষ্ঠিত হল রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক, যেখানে মূলত কলকাতা ও সংলগ্ন জেলার মন্ত্রীদের উপস্থিতিতেই আলোচনা হয়। মোট ১৫ থেকে ১৬ জন মন্ত্রী এই বৈঠকে অংশ নেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মন্ত্রীদের এসআইআর-এর উপর নজরদারির নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশের পর থেকেই জেলাগুলিতে মন্ত্রীরা নজরদারির কাজ শুরু করেছেন। তারই পরিপ্রেক্ষিতেই আজকের এই সীমিত মন্ত্রিসভার বৈঠক বলে জানা গেছে।
এ দিন মন্ত্রিসভায় আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়, রাজ্যের প্রতিটি জেলায় গঠন করা হবে ‘সোশ্যাল মিডিয়া ইউনিট’। এই ইউনিটগুলি তথ্য ও সংস্কৃতি দফতরের অধীনে কাজ করবে। প্রতিটি জেলার তথ্য ও সংস্কৃতি দফতরের সদর কার্যালয় থেকেই ইউনিটগুলির কার্যক্রম পরিচালিত হবে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই উদ্যোগে রাজ্যে মোট ১০৮টি শূন্য পদ তৈরি করা হবে।
advertisement
এছাড়াও, কলকাতা পুলিশের পদ কাঠামোয়ও পরিবর্তন আনা হয়েছে। কলকাতা পুলিশের সশস্ত্র বাহিনীতে সুবেদার পদকে ‘সশস্ত্র সাব-ইনস্পেক্টর’ পদে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোট ১৫০টি সুবেদার পদ এখন থেকে সাব-ইনস্পেক্টর পদে রূপান্তরিত হবে। সব সিদ্ধান্তই আজকের রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়েছে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
কলকাতা পুলিশের সশস্ত্র বাহিনীতে বড় রদবদল! সুবেদার পদ থেকে সাব ইনস্পেক্টর পদে উন্নতি!
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement