advertisement

Primary school holiday list: গরমের ছুটি মাত্র ৯ দিন! প্রাথমিক স্কুলের ছুটির তালিকায় বড় বদল, কী জানাল পর্ষদ?

Last Updated:

২০২৫ সালে মাত্র ৯ দিন গরমের ছুটি দেওয়া হবে প্রাথমিক স্কুলগুলিতে।

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
কলকাতা: রাজ্য সরকারের প্রাথমিক স্কুলগুলিতে ছুটির ক্যালেন্ডারে বদল৷ গরমের ছুটি কমিয়ে বাড়ানো হল পুজোর ছুটি৷ গত বছরের তুলনায় গরমের ছুটি কমিয়ে দেওয়া হল ১০ দিন।
২০২৫ সালে মাত্র ৯ দিন গরমের ছুটি দেওয়া হবে প্রাথমিক স্কুলগুলিতে। ২০২৪-এর ছুটির ক্যালেন্ডারে রাজ্য জুড়ে প্রাথমিক স্কুলগুলিতে ১৯ দিন গরমের ছুটি দেওয়া হয়েছিল।
advertisement
২০২৫ সালের ছুটির ক্যালেন্ডার প্রস্তুত করেছে রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেখানেই এই ছুটির তালিকায় বদল করা হয়েছে৷ দীর্ঘ গরমের ছুটির জেরে রাজ্য জুড়ে প্রাথমিক স্কুলে পঠনপাঠন ব্যাহত হওয়ার কারণেই কি কমানো হলে গরমের ছুটি?
advertisement
প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালের অবশ্য দাবি, ‘বিভিন্ন শিক্ষক সংগঠনের দাবি ছিল পুজোর ছুটি বাড়ানোর। তাই পুজোর ছুটি বাড়িয়ে আমরা গরমের ছুটি কমিয়েছি।’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Primary school holiday list: গরমের ছুটি মাত্র ৯ দিন! প্রাথমিক স্কুলের ছুটির তালিকায় বড় বদল, কী জানাল পর্ষদ?
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement