advertisement

New Town Jeweller Murder Update: স্বর্ণব্যবসায়ীকে অপহরণ থেকে নিউ টাউনের ফ্ল্যাটে মারধর, সব জায়গায় রাজগঞ্জের বিডিও! পুলিশের হাতে মোক্ষম প্রমাণ

Last Updated:

এই ঘটনার তদন্তে নেমে এখনও পর্যন্ত তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ৷ তাঁদের মধ্যে অভিযুক্ত বিডিও-র কলকাতার গাড়ির চালকও রয়েছেন৷

স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা কে(বাঁদিকে) হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন৷
স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা কে(বাঁদিকে) হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন৷
নিউ টাউনে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করে খুনের ঘটনায় এবার জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে আরো জোরাল প্রমাণ পেল বিধাননগরের গোয়েন্দা পুলিশ৷
গত ২৮ অক্টোবর সল্টলেকের দত্তাবাদ থেকে স্বপন কামিল্যা নামে ওই স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করে খুনের অভিযোগ উঠেছে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে৷ নিজের বাড়ি থেকে চুরি যাওয়া গয়না উদ্ধার করতে গিয়েই রাজগঞ্জের বিডিও ওই স্বর্ণ ব্যবসায়ীকে নিউ টাউনে নিজের ফ্ল্যাটে নিয়ে গিয়ে মারধর করেন বলে অভিযোগ৷ মারধরের সময়ই মৃত্যু হয় পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বাসিন্দা ওই স্বর্ণ ব্যবসায়ীর৷ ওই ব্যবসায়ীর মৃতদেহ বিডিও-র গাড়ি করেই যাত্রাগাছির খালপাড়ে ফেলে আসা হয়৷
advertisement
এই ঘটনার তদন্তে নেমে এখনও পর্যন্ত তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ৷ তাঁদের মধ্যে অভিযুক্ত বিডিও-র কলকাতার গাড়ির চালকও রয়েছেন৷ এর পাশাপাশি তদন্তে নেমে তথ্যপ্রমাণ সংগ্রহে নিউটাউনের ৮ জায়গার ফুটেজ সংগ্রহ করেছিল পুলিশ। এ ছাড়া সল্টলেকের ছটি জায়গার ফুটেজ সংগ্রহ করেন তদন্তকারীরা। এবার আরও একটি গুরুত্বপূর্ণ ফুটেজ পেল বিধান নগর গোয়েন্দা শাখার পুলিশ।
advertisement
advertisement
সূত্রের খবর, ওই স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণের মুহূর্তের আরও স্পষ্ট ছবি তদন্তকারীদের হাতে এসেছে৷ এতদিন ঘরের ভিতরে ওই স্বর্ণ ব্যবসায়ীকে মারধরের ছবি তদন্তকারীদের হাতে আসেনি৷ মারধর করার সেই ভিডিও রেকর্ডিং অভিযুক্ত বিডিও-র গাড়ির চালক রাজু ঢালির মোবাইল থেকে উদ্ধার করেছে পুলিশ৷ মারধরের সময়ও বিডিও প্রশান্ত বর্মনকে যে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, ভিডিও-তে সেই প্রমাণও পেয়েছে পুলিশ৷ বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশের পক্ষ থেকে বিডিওর গোটা গতিবিধির উপরে নজর রাখা হচ্ছে৷
advertisement
এ ছাড়াও ধৃত তিন অভিযুক্তকের মোবাইল ফোন ফরেন্সি পরীক্ষায় পাঠানো হয়েছিল৷ আগামিকালের মধ্যে সেই রিপোর্ট তদন্তকারীদের হাতে চলে আসবে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
New Town Jeweller Murder Update: স্বর্ণব্যবসায়ীকে অপহরণ থেকে নিউ টাউনের ফ্ল্যাটে মারধর, সব জায়গায় রাজগঞ্জের বিডিও! পুলিশের হাতে মোক্ষম প্রমাণ
Next Article
advertisement
Roopa Ganguly Nomination: রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
  • তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে তীব্র উত্তেজনা

  • প্রথমে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, এরপর তা গড়ায় স্লোগান যুদ্ধে

  • পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement