advertisement

Bhasha Dibash: কলকাতা হাই কোর্টে ভাষা দিবস উদযাপন, এজলাসে 'আ মরি বাংলা ভাষা', দিনভর শুনানি হল বাংলায়

Last Updated:

হাইকোর্টের এজলাসে 'আমরি বাংলা ভাষা', ভাষা দিবসকে শ্রদ্ধার্ঘ বিচারপতি বিশ্বজিৎ বসুর

Kolkata High Court
Kolkata High Court
কলকাতা: যে ভাষা আন্দোলনকে কেন্দ্র করে আন্তর্জাতিক ভাষা দিবসের স্বীকৃতি, সেই বাংলা ভাষাতেই দিনভর শুনানি হল কলকাতা হাইকোর্টে। হাইকোর্টের এজলাসে ‘আমরি বাংলা ভাষা’, ভাষা দিবসকে শ্রদ্ধার্ঘ বিচারপতি বিশ্বজিৎ বসুর।
শুক্রবার ২১ ফেব্রুয়ারি, আন্তর্জাতিক ভাষা দিবস। বর্তমানে বাংলাদেশে অস্থির পরিস্থিতি। তার জেরেই এ’বছর দুই দেশ যৌথভাবে ভাষা দিবস উযাপন করেনি। কিন্তু তবুও রাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠান আলাদাভাবে ভাষা দিবস উদযাপনের কর্মসূচি নিয়েছে। এবার সেই কর্মসূচিতে নতুন সংযোজন। কলকাতা হাই কোর্টে হল বাংলায় শুনানি। অভিনব এই সিদ্ধান্ত নিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। শুক্রবার আদালতের ১৯ নং কক্ষের সব শুনানি বাংলায় হয়। ইংরেজিতে সওয়াল-জবাব হলেও এই একটা দিন শুধুই বাংলা ভাষাকে সম্মান জানিয়ে বাংলায় শুনানির সিদ্ধান্ত নেন বিচারপতি বিশ্বজিৎ বসু।
advertisement
সাধারণত কলকাতা হাই কোর্টে শুনানি হয় ইংরেজিতে। ইংরেজিতেই কথা বলতে হয় আইনজীবীদের। ইদানীং দেশের বেশ কিছু হাইকোর্টের আইনজীবীরা ইংরেজির পাশাপাশি হিন্দিতে সওয়াল করলেও কলকাতা হাই কোর্ট তার স্বতন্ত্রতা বজায় রেখেছে। তবে কলকাতা হাই কোর্টে এই প্রচেষ্টা প্রথম নয়। এর আগে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে টানা এক সপ্তাহ ধরে একাধিক গুরুত্বপূর্ণ মামলার বাংলায় শুনানি হয়েছিল।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bhasha Dibash: কলকাতা হাই কোর্টে ভাষা দিবস উদযাপন, এজলাসে 'আ মরি বাংলা ভাষা', দিনভর শুনানি হল বাংলায়
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement