advertisement

ভিটামিন-‘S’-এ চাঙ্গা মনোজরা ! নাগপুরে জয় ছাড়া আর কিছু ভাবছে না বঙ্গ-ব্রিগেড

Last Updated:

জিতলে ভেসে থাকবে পরের রাউন্ডের জন্য। আর পয়েন্ট নষ্ট করলে কার্যত শেষ হয়ে যাবে যাবতীয় স্বপ্ন

#কলকাতা: ভিটামিন ‘S’-এ চাঙ্গা বাংলা। আজ, শনিবার মিশন মুম্বইয়ের চ্যালেঞ্জ নিয়ে নাগপুর যাচ্ছেন মনোজ তিওয়ারিরা। কামব্যাক করবেই দল। কলকাতা ছাড়ার আগে দাবি সুদীপ, সায়ন, কুইল্যাদের।
একটা বরোদা ম্যাচ, শিরদাঁড়া দিয়ে ঠান্ডা হাওয়া বইয়ে দিয়েছে। তাই আর চুপ করে বসে থাকতে পারেননি সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।। বৃহস্পতিবার যাদবপুর ক্যাম্পাসের মাঠে চার ক্রিকেটারকে নিয়ে নেমে পড়েছিলেন মহারাজ। বাংলার নেটেই পড়িয়েছেন সচিন-বিরাটদের পাঠ। ওয়াকিবহাল মহলের মতে, ভিটামিন এসে চাঙ্গা মনোজ অ্যান্ড কোম্পানি। তাই ইডেনে জিম করতে এসে বাংলার ক্রিকেটাররা দাবি করলেন মুম্বই ম্যাচে কামব্যাক করবেই দল।
advertisement
সুব্রত গুহ, সমর চক্রবর্তীদের বাংলার ক্রিকেটে নতুন করে পেস ফিরে এসেছে। দিন্দা-কুইল্যা-সায়ন ঘোষরা দাপট দেখাচ্ছেন এই মরশুমে। মুম্বই ম্যাচেও দিন্দার নেতৃত্বে এই দাপট থাকবে বলেও দাবি পেসারদের।
advertisement
জিতলে ভেসে থাকবে পরের রাউন্ডের জন্য। আর পয়েন্ট নষ্ট করলে কার্যত শেষ হয়ে যাবে যাবতীয় স্বপ্ন। এই পরিস্থিতিতেই শনিবার নাগপুরের দিকে বাংলা। ২৯ নভেম্বর থেকে শুরু বাংলা-মুম্বই রঞ্জির মেগা ম্যাচ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ভিটামিন-‘S’-এ চাঙ্গা মনোজরা ! নাগপুরে জয় ছাড়া আর কিছু ভাবছে না বঙ্গ-ব্রিগেড
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement