Bengal Bjp: 'গণতন্ত্রের স্বতন্ত্র প্রহরী', উপরাষ্ট্রপতি পদপ্রার্থী জগদীপ ধনখড়কে নিয়ে উচ্ছ্বসিত বঙ্গ বিজেপি!
- Published by:Suman Biswas
Last Updated:
Bengal Bjp: পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়কে উপরাষ্ট্রপতি পদে বিজেপির সর্বভারতী সভাপতি জেপি নাড্ডার তরফে নাম ঘোষণার পরে রাজ্য বিজেপির তরফে প্রেস বিবৃতি দিয়ে এভাবেই প্রতিক্রিয়া দিলেন রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য।
#কলকাতা: "অত্যন্ত আনন্দের খবর। একজন ব্যক্তি সংসদীয় ব্যবস্থার মধ্যে থেকে, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর মধ্যে থেকে তিনি যেভাবে পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থ রক্ষা করেছেন , তাঁদের গণতান্ত্রিক অধিকারকে সুরক্ষিত রেখেছেন। সাংবিধানিক অধিকার যাতে লঙ্ঘিত না হয় তার স্বতন্ত্র প্রহরী হিসেবে তিনি যেভাবে কাজ করে গেছেন তাঁর সাংবিধানিক সীমাবদ্ধতার মধ্যে থেকে তা স্বীকার করতেই হয়। সংবিধানের রক্ষাকর্তা হিসেবে তাঁর যে ভূমিকা বাংলার রাজনীতির ইতিহাসে তাঁর নাম লেখা থাকবে। গণতন্ত্রপ্রিয় অত্যাচারিত মানুষের কাছে জগদীপ ধনখড়ের নাম অন্তরের অন্তস্থলে মধুর স্মৃতি হয়ে থাকবে"। পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়কে উপরাষ্ট্রপতি পদে বিজেপির সর্বভারতী সভাপতি জেপি নাড্ডার তরফে নাম ঘোষণার পরে রাজ্য বিজেপির তরফে প্রেস বিবৃতি দিয়ে এভাবেই প্রতিক্রিয়া দিলেন রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য।
বাংলার রাজ্যপাল জগদীপ ধনখড়কে দেশের উপরাষ্ট্রপতি পদে প্রার্থী করল বিজেপি! ভারতের উপরাষ্ট্রপতি পদের জন্য ক্ষমতাসীন এনডিএ-এর প্রার্থী হচ্ছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়! শনিবার এই ঘোষণা করেছেন বিজেপি প্রধান জেপি নাড্ডা। তিনি বলেন, “সমস্ত বিবেচনা এবং পরামর্শের পরে, আমরা কিষাণ পুত্র জগদীপ ধনখড়কেই বিজেপি এবং এনডিএ-এর উপরাষ্ট্রপতি প্রার্থী হিসাবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছি”। সাংবাদিক সম্মেলনে নাড্ডা জানান, জগদীপ ধনখড় নিজেকে ‘জনগণের রাজ্যপাল’ হিসাবে প্রতিষ্ঠিত করেছেন।
advertisement
advertisement
প্রসঙ্গত, ২০১৯ সালের জুলাই মাসে রাজ্যপালের দায়িত্ব নেওয়ার পর থেকেই পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গে সংঘাতে জড়িয়ে প্রায়ই শিরোনামে এসেছেন জগদীপ ধনখড়।
advertisement
রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকারের বিরুদ্ধে “সাম্প্রদায়িক পৃষ্ঠপোষকতা এবং মাফিয়া সিন্ডিকেটের তোলাবাজি”র অভিযোগ এনেছেন রাজ্যপাল ধনখড়। পালটা এই রাজ্যের শাসক দলের সদস্যরাও রাজ্যপাল ধনখড়কে ‘সাম্প্রদায়িক’ বলে অভিযোগ তুলেছেন। এই প্রেক্ষাপটে গেরুয়া শিবিরের তরফে জগদীপ ধনখড়কে উপরাষ্ট্রপতি পদে নাম ঘোষণা যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
Location :
First Published :
Jul 17, 2022 9:47 AM IST









