advertisement

যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে কর্তৃপক্ষকে,সাঁতরাগাছি প্রসঙ্গে রেলকেই দুষলেন দিলীপ

Last Updated:
#কলকাতা: সাঁতরাগাছি স্টেশনে পদপিষ্ট হয়ে দুর্ঘটনা প্রসঙ্গে এবার মুখ খুললেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । গতকাল সন্ধ্যায় একই সময়ে ৩ টে ট্রেনের ঘোষণার ফলে ফুটব্রিজে ট্রেন ধরার জন্য তাড়া পড়ে যায় যার ফলে পদপিষ্ট হয়ে মারা যান ২ জন । এই দুর্ঘটনার জন্য রেল কর্তৃপক্ষকেই দায়ী করলেন দিলীপ ।
রাজ্যের অন্যতম ব্যস্ততম স্টেশন সাঁতরাগাছি ৷ দক্ষিণ-পূর্ব রেলের এই স্টেশন দিয়ে অনেক ট্রেন যাতায়াত করে ৷ যার জেরে প্রতিদিনই প্রায় লক্ষ লক্ষ মানুষ এই স্টেশন দিয়ে যাতায়াত করেন ৷। একই সময়ে একাধিক প্ল্যাটফর্মে ট্রেন ঢোকে ও সেই কারণেই যাত্রীদের নিরাপত্তার বিষয়ে আরও বেশি কঠোর হতে হবে, মন্তব্য দিলীপের । তিনি আরও জানিয়েছেন স্টেশনমাস্টারকে আরও বেশি দায়িত্বশীল হতে হবে । যাত্রীদের সুরক্ষার বিষয়টি নিয়ে অন্য আধিকারিকদের আরও সচেতন হতে হবে, দুর্ঘটনা বিষয়ে প্রতিক্রিয়া দিলীপের ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে কর্তৃপক্ষকে,সাঁতরাগাছি প্রসঙ্গে রেলকেই দুষলেন দিলীপ
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement