advertisement

Mamata Banerjee | Tmc | BJP: দু’বছর পরেও ২রা মে তরজা! একুশের দোসরা মে নিয়ে তেইশেও উত্তপ্ত বঙ্গ রাজনীতি

Last Updated:

প্রতিবাদ সভা শেষে ধর্মতলা থেকে বাবুঘাট পর্যন্ত মিছিল করে গিয়ে গঙ্গার ঘাটে শহিদদের উদ্দেশ্যে করা হয় তর্পণও।

কলকাতা: একুশের সাফল্য স্মরণ করিয়ে চব্বিশের বার্তা দিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই মন্তব্য ঘিরে পাল্টা আসরে নামল বঙ্গ বিজেপিও। তাদের অস্ত্র অবশ্য ভোট-পরবর্তী অশান্তি।
একুশে বিজেপির অশ্বমেধের ঘোড়া থমকে যায় পশ্চিমবঙ্গে এসে। বিধানসভা ভোটে ফের তৃণমূল একাই পায় দুশো আসন। তৃতীয়বার মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায়। ফল বেরিয়েছিল একুশের ২ মে। সেই দোসরা মে’র দু’বছর। একুশের বিপুল জয়ের পরই মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দেন, এবার তাঁর টার্গেট চব্বিশ।
আরও পড়ুন: দণ্ডি-কাণ্ডের মহিলাদের সঙ্গে অভিষেকের কথা! ‘ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা’ বলছে বিজেপি
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার বলেন, ‘‘সবাই একজোট হোন, বিজেপি হারবে।’’ ইতিমধ্যেই বঙ্গ সফরে এসে অমিত শাহ লোকসভা নির্বাচনে ৩৫ টি আসনের টার্গেট বেঁধে দিয়ে গেছেন। সেই টার্গেটকে সামনে রেখে এগোচ্ছে গেরুয়া শিবিরও।
advertisement
advertisement
একুশের ভোটে বিজেপিকে ধরাশায়ী করেছে তৃণমূল। সেখান থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলার পদ্মশিবির। দলের কর্মী-সমর্থকদের চাঙ্গা করতে তাদের হাতিয়ার, রাজ্যের আইনশৃঙ্খলার অবনতির অভিযোগ। ভোট-পরবর্তী অশান্তি। তাদের অভিযোগ, একুশের ভোটের পরে তাদের বহু কর্মী-সমর্থককে খুন করা হয়েছে। ২ মে তাই তাদের পরিবারের সদস্যদের নিয়ে মঙ্গলবার ধর্মতলায় শহিদ শ্রদ্ধাঞ্জলি দিবস পালন করে বঙ্গ বিজেপি। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ সহ রাজ্য বিজেপির একাধিক নেতা নেত্রী।
advertisement
আরও পড়ুন: কর্ণাটকে কংগ্রেসের ইস্তেহারে বঙ্গের 'লক্ষ্মীর ভাণ্ডার', 'যুবশ্রী' প্রকল্পের ছায়া! প্রতিশ্রুতির বন্যা বিজেপি-রও
প্রতিবাদ সভা শেষে ধর্মতলা থেকে বাবুঘাট পর্যন্ত মিছিল করে গিয়ে গঙ্গার ঘাটে শহিদদের উদ্দেশ্যে করা হয় তর্পণও। এ নিয়ে তৃণমূলের খোঁচা, ২ মে, এই দিনটায় প্রমাণ হয়েছিল, কুৎসা চক্রান্তের পরেও বাংলা মানুষ অশুভ শক্তিকে হারিয়ে দেয়। এখন তা নিয়ে শোকসভা করছে বিজেপি। আর বিজেপি বলছে, ‘‘অত্যাচারী তৃণমূল সরকারের বর্ষপূর্তি হিসেবে আমরা প্রতিবছর ২ মে দিনটি পালন করব।’’
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee | Tmc | BJP: দু’বছর পরেও ২রা মে তরজা! একুশের দোসরা মে নিয়ে তেইশেও উত্তপ্ত বঙ্গ রাজনীতি
Next Article
advertisement
Roopa Ganguly Nomination: রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
  • তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে তীব্র উত্তেজনা

  • প্রথমে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, এরপর তা গড়ায় স্লোগান যুদ্ধে

  • পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement