advertisement

Bengal BJP: ভোটের আগেই তাপস রায়-দীপাঞ্জন গুহকে বড় 'গোপন' দায়িত্ব বিজেপির, কলকাতা-নিউ টাউনের জন্য এ কী প্ল্যান! দলের অন্দরে তুমুল শোরগোল

Last Updated:

Bengal BJP: মূলত শহরের উচ্চবিত্ত ও উচ্চ মধ্যবিত্ত ভোটারদের মধ্যে দলের প্রভাব বিস্তার করাই এই কমিটির প্রধান লক্ষ্য।

এবার কোন দায়িত্বে তাপস?
এবার কোন দায়িত্বে তাপস?
কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে কলকাতা ও তার সংলগ্ন অঞ্চলের বহুতল আবাসনগুলির বাসিন্দাদের ভোট নিশ্চিত করতে ‘হাই-রাইজ় কমিটি’ গঠন করছে বিজেপি। জানা গিয়েছে, লোকসভা নির্বাচনের পর থেকেই এই ধরনের কমিটি গঠনের পরিকল্পনা চলছিল। মূলত শহরের উচ্চবিত্ত ও উচ্চ মধ্যবিত্ত ভোটারদের মধ্যে দলের প্রভাব বিস্তার করাই এই কমিটির প্রধান লক্ষ্য।
বিজেপি সূত্রের খবর, সম্প্রতি কয়েকটি বেসরকারি সংস্থার করা সমীক্ষায় দেখা গিয়েছে যে, কলকাতার উচ্চবিত্ত শ্রেণির মধ্যে তৃণমূল বিরোধী মনোভাব থাকলেও ভোটের দিন তাঁদের অনেকেই ভোট দিতে যান না। এই সমস্যা সমাধানের জন্যই হাই-রাইজ় কমিটি গঠন করা হয়েছে। মুম্বইয়ের আদলে গড়া এই কমিটিতে এমন নেতাদের রাখা হবে, যাঁদের শহরের গুরুত্বপূর্ণ আবাসনগুলোতে যাতায়াত আছে।
advertisement
আরও পড়ুন: এটা অসম্ভব’, এসআইআর মামলায় চমকে উঠলেন খোদ বিচারপতিই! কী এমন তথ্য সামনে এল জানেন, তোলপাড় সুপ্রিম কোর্টেও
advertisement
দলের এক শীর্ষ নেতা জানিয়েছেন, কলকাতা ও নিউ টাউনের মতো অঞ্চলে বহুতল আবাসনের সংখ্যা অনেক। এখানকার বাসিন্দাদের একাংশ রাজনীতিবিমুখ হলেও তাঁদের অনেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেখানো পথে নতুন ভারত গড়ার পক্ষে। সমীক্ষায় পাওয়া এই তথ্যের উপর ভিত্তি করেই বিজেপি এই ভোটারদের বুথমুখী করার কৌশল নিয়েছে।
advertisement
২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল পর্যালোচনা করে বিজেপি দেখেছে যে, কলকাতার হাই-রাইজ়গুলোতে বসবাসকারী ভোটারদের অধিকাংশই ভোট দেননি। দল মনে করছে, এই ভোটাররা ভোট দিলে রাসবিহারী, টালিগঞ্জ, যাদবপুর, রাজারহাট-গোপালপুর ও রাজারহাট-নিউ টাউনের মতো আসনগুলিতে ফলাফল ভিন্ন হতে পারত।শুধু হাই-রাইজ় কমিটিই নয়, বিজেপি কর্মসূত্রে শহরে বসবাসকারী বিভিন্ন পেশার মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য একাধিক কমিটি তৈরির তোড়জোড় শুরু করেছে।
advertisement
এই দায়িত্ব দেওয়া হয়েছে তাপস রায় ও দীপাঞ্জন গুহকে। তাপস রায়ের দাবি, হাই-রাইজ়ের পাশাপাশি শহরের বস্তিবাসীদের সঙ্গেও বিজেপির নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে। অন্যদিকে, তৃণমূল কংগ্রেস অবশ্য বিজেপির এই পদক্ষেপকে গুরুত্ব দিতে নারাজ। রাজ্যের শাসক দলের এক নেতার কথায়, গরিব ও মধ্যবিত্তদের ভোট যে তারা পাবে না তা বিজেপি বুঝে গেছে, তাই এখন তাদের নজর হাই-রাইজ়ের দিকে। তৃণমূলের দাবি, এই কৌশল আসন্ন নির্বাচনে বিজেপির কোনো কাজে আসবে না।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bengal BJP: ভোটের আগেই তাপস রায়-দীপাঞ্জন গুহকে বড় 'গোপন' দায়িত্ব বিজেপির, কলকাতা-নিউ টাউনের জন্য এ কী প্ল্যান! দলের অন্দরে তুমুল শোরগোল
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement