advertisement

লাদেন’কে ধরেছিল, এ বার সুন্দরবনের পাচার রুখতে আসছে ভয়ানক ক্ষিপ্র আর বুদ্ধিমান এই কুকুর

Last Updated:

বেলজিয়াম মালিনয়েজ কুকুরই ওসামা বিন লাদেন, আল বাগদাদি’কে ধরিয়ে দিয়েছিল ৷ পাঠানকোট জঙ্গি হামলার সময়েও জঙ্গিদের খুঁজে বের করেছিল এই কুকুর ৷

#কলকাতা: মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা বাহিনীতে যে বিশেষ প্রশিক্ষিত কুকুর বাহিনী রয়েছে, সেই কুকুরই এ বার আসছে সুন্দরবনের নিরাপত্তায় ৷ এই প্রজাতির কুকুরই ধরিয়ে দিয়েছিল মোস্ট ওয়েন্টেড ওসামা বিন লাদেনকে ৷ এ বার সেই বেলজিয়াম মালিনয়েজ ওরফে মালিনওয়াঁ প্রজাতির কুকুরকে আনা হচ্ছে সুন্দরবনের চোরশিকার রুখতে ৷ এর আগে নবান্নের প্রহরী হয়ে এসেছিল এই প্রজাতির কুকুররা ৷ এ বার আরও চারটি মালিনয়েজ আসছে সুন্দরবনের পাহারাদার হয়ে ৷
গোটা বিশ্বে এই প্রজাতির কুকুরকে যে কোনও নিরাপত্তা বাহিনীর সদস্য হিসাবে সবচেয়ে যোগ্য বলে বিবেচনা করা হয়। কারণ, মালিনওয়াঁর কর্মক্ষমতা ও বুদ্ধি অন্য যে কোনও প্রজাতির কুকুরের থেকে অনেক বেশি।
কী বিশেষত্য রয়েছে বেলজিয়াম মালিনয়েজ-এর?
-- এদের উচ্চতা ২২-২৬ ইঞ্চি
advertisement
-- ওজন ২৭-৩৬ কেজি
-- প্রখর বুদ্ধি, আনুগত্য আর বুদ্ধিমত্তাই এদের জনপ্রিয়তার কারণ ৷
advertisement
-- মার্কিন নেভি সিল, ভারতের সিআরপিএফ, আইটিবিপি, এনএসজি, ইজরায়েলের অকেটজ সকলেই এই কুকুর ব্যবহার করে ৷
-- ওসামা বিন লাদেন, আবু বক্কর আল বাগদাদির ডেরায় ঢুকে তাঁদের খুঁজে বের করতে মুখ্য ভূমিকা নিয়েছিল এই কুকুর ৷
-- এমনকি, পাঠানকোট জঙ্গি হামলার সময়েও এনএসজি-কে এরা সাহায্য করেছিল জঙ্গি খুঁজে বের করতে ৷
advertisement
এ বার বাংলায় আসছে সায়না আর অরল্যান্ডো ৷ মধ্যপ্রদেশের গোয়ালিওরে বিএসএফ পরিচালিত ‘ন্যাশনাল ট্রেনিং সেন্টার ফর ডগস’-এ সফল প্রশিক্ষণপর্বের শেষে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছে দুই বেলজিয়াম মালিনয়েজ ৷ কলকাতায় পৌঁছনোর পর সায়না যাবে সুন্দরবনে আর অরল্যান্ডো যাবে গরুমারায় ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
লাদেন’কে ধরেছিল, এ বার সুন্দরবনের পাচার রুখতে আসছে ভয়ানক ক্ষিপ্র আর বুদ্ধিমান এই কুকুর
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement