advertisement

Bangle News: রাতের অন্ধকারে মর্মান্তিক ঘটনা, গার্ডেন রিচে আগুনে পুড়ে প্রাণ গেল বৃদ্ধার

Last Updated:

Bangla News: গার্ডেন রিচে মর্মান্তিক ঘটনা। আগুনে পুড়ে অস্বাভাবিক মৃত্যু হল এক বৃদ্ধার। মৃতার নাম লক্ষ্মী দেবী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিনি নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন।

প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
কলকাতাঃ গার্ডেন রিচে মর্মান্তিক ঘটনা। আগুনে পুড়ে অস্বাভাবিক মৃত্যু হল এক বৃদ্ধার। মৃতার নাম লক্ষ্মী দেবী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিনি নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন।
ঘটনাটি ঘটে গতকাল গভীর রাতে। রাত প্রায় ২টো নাগাদ পাশের ঘরে থাকা ছেলে আচমকাই মায়ের ঘর থেকে ধোঁয়া বেরোতে দেখেন। সঙ্গে সঙ্গে ঘরে ঢুকে তিনি লক্ষ্মী দেবীকে গুরুতর দগ্ধ অবস্থায় অচেতন হয়ে পড়ে থাকতে দেখেন।
আরও পড়ুনঃ ১৫ হাজার টাকা বেতনসহ একাধিক দাবিতে আশা কর্মীদের অভিযান, পুলিশে পুলিশে ঘিরে ফেলা হল স্বাস্থ্য ভবন
পরিবারের দাবি, প্রতিদিনের মতো ঘুমোতে যাওয়ার আগে ডিমের কার্টন জ্বালিয়ে রাখার সময়ই আগুন লাগে। সেই আগুন দ্রুত খাটে ছড়িয়ে পড়ে বলে অনুমান। ঘটনার পর দ্রুত তাঁকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
advertisement
ঘটনার খবর পেয়ে গার্ডেন রিচ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। এই ঘটনায় গার্ডেন রিচ থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bangle News: রাতের অন্ধকারে মর্মান্তিক ঘটনা, গার্ডেন রিচে আগুনে পুড়ে প্রাণ গেল বৃদ্ধার
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে ! শীতের আমেজ ক্রমশ কমবে
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে ! শীতের আমেজ ক্রমশ কমবে
  • দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে !

  • শীতের আমেজ ক্রমশ কমবে

  • উত্তরবঙ্গে উইকেন্ডে সামান্য তাপমাত্রা বাড়তে পারে তাপমাত্রা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement