advertisement

বাগবাজারে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল শতাব্দী প্রাচীণ বাড়ির বারান্দা! গ্রিল কেটে উদ্ধার বাসিন্দাদের

Last Updated:

Baghbazar House Collapsed: বাগবাজার স্ট্রিটে ১৭বি নম্বর ওই বাড়িটির আনুমানিক বয়স ১৪০ বছর হবে ৷ এদিন সন্ধ্যার ঝড়-বৃষ্টিতে ভেঙে পড়ে পুরনো বাড়ির বারান্দার একাংশ।

কলকাতা: সারাদিনের তীব্র ভ্যাপসা গরমের পর সন্ধ্যা বাড়তেই শহরজুড়ে নেমেছিল বৃষ্টি ৷ কিন্তু ওই কিছু সময়ের বৃষ্টিতেই ঘটে গেল সাংঘাতিক দুর্ঘটনা ৷ বাগবাজারে ভেঙে পড়ল একটি ১০০ বছরেরও বেশি পুরনো বাড়ির বারান্দা-সহ একাংশ ৷ ঘটনার পর দমকল বাহিনীর কর্মীরা গিয়ে উদ্ধার করেন বাড়িতে আটকে পড়া বাসিন্দাদের ৷
বাগবাজার স্ট্রিটে ১৭বি নম্বর ওই বাড়িটির আনুমানিক বয়স হবে ১৪০ বছর ৷ এদিন রাতের ঝড়-বৃষ্টিতে ভেঙে পড়ে পুরনো বাড়ির বারান্দার একাংশ। আটকে পড়েন ১২ জন বাসিন্দা। পরে তাঁদের গ্রিল কেটে উদ্ধার করেন দমকল কর্মীরা। বুধবার রাত ৯টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে ৷
সূত্রের খবর, সকলেই অক্ষত রয়েছেন। দমকল ও বিপর্যয় মোকাবিলা দলের ৪০ মিনিটের প্রচেষ্টায় বাসিন্দাদের উদ্ধার করা সম্ভব হয়। প্রায় ৬টি পরিবার থাকেন জীর্ন, শতাব্দী প্রাচীণ ওই বাড়িটিতে ৷ এদিনের দুর্ঘটনার পর বিপজ্জনক বাড়িটিকে সিল করে দিয়েছে পুলিশ।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বাগবাজারে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল শতাব্দী প্রাচীণ বাড়ির বারান্দা! গ্রিল কেটে উদ্ধার বাসিন্দাদের
Next Article
advertisement
Mamata Banerjee: ‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা! ভোট প্রচারে মুগ্ধ মহিলারা
‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা!
  • বুধবার তিন জায়গা থেকে নির্বাচনী প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • তৃণমূল নেত্রী জানালেন কীভাবে লক্ষ্মীর ভান্ডার চালু করার কথা তাঁর মাথায

  • বিজেপিকে ফের এসআইআর নিয়ে তোপ দাগলেন মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement