advertisement

দলের কিছু নেতা উইপোকার মতো ক্ষতি করছে! লক্ষ্মীর ইস্তফায় বিস্ফোরক বৈশালী

Last Updated:
#কলকাতা: লক্ষ্মীরতন শুক্লার পাশে দাঁড়িয়ে দলের মধ্যেই নেতাদের একাংশের বিরুদ্ধে সরব হলেন বালির বিধায়ক বৈশালী ডালমিয়া৷ তাঁর দাবি, দীর্ঘদিন ধরেই জেলার কয়েকজন নেতা লক্ষ্মীরতনকে উপেক্ষা করছিলেন৷ যে কারণে অপমানিত হয়েই মন্ত্রিত্ব এবং দলের জেলা সভাপতি পদ থেকে লক্ষ্মী ইস্তফা দিয়েছেন বলেই দাবি বৈশালী ডালমিয়ার৷ তৃণমূল নেতৃত্বতে অস্বস্তিতে ফেলে তাঁর পরামর্শ, 'দলের ভিতরে উইপোকায় ভরে গিয়েছে৷ এখনই ব্যবস্থা না নিলে আরও লক্ষ্মীর মতো ভাল মানুষরা একই পথে হাঁটবেন৷'
ক্ষোভের সুরে বৈশালী বলেন, 'দলের বিরুদ্ধে মুখ খুললেই বলা হচ্ছে বেইমান৷ আর যাঁরা দলের ভিতরে থেকেই উইপোকার মতো দলের ক্ষতি করছেন, তারা বেইমানি করছেন না? ওষুধ দিয়ে এই উইপোকাদের না তাড়ালে আরও ভুগতে হবে৷' বৈশালীর দাবি, দলের মধ্যে কাজ করতে পারছেন না এবং অপমানিত হতে হচ্ছে বলে অনেক বার তাঁর কাছেই আক্ষেপ করেছেন লক্ষ্মী৷ ফলে লক্ষ্মীর সিদ্ধান্তে তিনি অবাক নন বলেই জানিয়েছেন বৈশালী৷ যদিও হাওড়া শহরে দলের চেয়ারপার্সন এবং মন্ত্রী অরূপ রায়কে দায়ী করতে রাজি হননি বৈশালী৷ নাম না বললেও তাঁর অভিযোগ, হাওড়ার কয়েক জন ব্লক সভাপতি, কাউন্সিলর স্তরের নেতা লক্ষ্মীকে নিয়মিত অপমান করেছেন৷ কেন এই নেতাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নিল না, তা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন বালির তৃণমূল বিধায়ক৷
advertisement
এ দিনই আচমকা রাজ্য মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন লক্ষ্মীরতন শুক্লা৷ হাওড়া শহরের জেলা তৃণমূল সভাপতি পদ থেকেও ইস্তফা দিয়েছেন লক্ষ্মী৷ প্রাক্তন ক্রিকেটারের এই আচমকা পদক্ষেপে রাজ্য রাজনীতিতে জোর জল্পনা শুরু হয়েছে৷
advertisement
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য লক্ষ্মীর ইস্তফার মধ্যে কোনও ভুল বোঝাবুঝি নেই বলে দাবি করেছেন৷ এ দিন নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, 'এ দিনই আচমকা রাজ্য মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন লক্ষ্মীরতন শুক্লা৷ হাওড়া শহরের জেলা তৃণমূল সভাপতি পদ থেকেও ইস্তফা দিয়েছেন লক্ষ্মী৷ প্রাক্তন ক্রিকেটারের এই আচমকা পদক্ষেপে রাজ্য রাজনীতিতে জোর জল্পনা শুরু হয়েছে৷ '
advertisement
তবে লক্ষ্মীরতন বিজেপি-তে যাচ্ছেন কি না, সে বিষয়ে তাঁর কোনও ধারণা নেই বলেই দাবি বৈশালীর৷ তিনি নিজেও তৃণমূলেই আছেন বলে দাবি করেছেন বালির বিধায়ক৷
Eron Roy Burman
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
দলের কিছু নেতা উইপোকার মতো ক্ষতি করছে! লক্ষ্মীর ইস্তফায় বিস্ফোরক বৈশালী
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement