advertisement

Babul Supriyo Abhijit Ganguly: অভিজিতের গাড়ি আটকালেন বাবুল! সাংসদ- মন্ত্রী বচসায় দ্বিতীয় হুগলি সেতুতে তুলকালাম, ছুটে এল পুলিশ

Last Updated:

বেশ কিছুটা ধাওয়া করে বিজেপি সাংসদের গাড়ি থামান বাবুল৷ মন্ত্রীর অভিযোগ, সেই সময় তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বিজেপি সাংসদ৷

Rapid Read
বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গাড়ি আটকালেন বাবুল সুপ্রিয়৷
বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গাড়ি আটকালেন বাবুল সুপ্রিয়৷
কলকাতা: দ্বিতীয় হুগলি সেতুর উপরে তৃণমূলের মন্ত্রী বনাম বিজেপি-র সাংসদ৷ বচসায় জড়ালেন রাজ্যের তথ্য প্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ বিজেপি সাংসদের গাড়ি আটকে রাখলেন রাজ্যের মন্ত্রী৷ প্রকাশ্যেই বচসায় জড়িয়ে পড়েন দুই জনপ্রতিনিধি৷ বাবুলের অভিযোগ, বেপরোয়া গাড়ি চালানোর প্রতিবাদ করায় তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ বিজেপি সাংসদকে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেন বাবুল৷
এ দিন রাতে কলকাতার দিকে থেকে হাওড়ার দিকে যাচ্ছিলেন বাবুল সুপ্রিয়৷ মন্ত্রীর দাবি, সেই সময় তাঁর গাড়ির সামনেই ছিল তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গাড়ি৷ বাবুলের অভিযোগ, নিয়ম ভেঙে সাইরেন বাজিয়ে বেপরোয়া গতিতে এগোচ্ছিল বিজেপি সাংসদের গাড়ি৷ দ্বিতীয় হুগলি সেতুর উপরে মেরামতির কাজ চলায় এমনিতেই রাস্তা সংকীর্ণ হয়ে রয়েছে৷ তার মধ্যেই বেপরোয়া গতিতে এগোতে গিয়ে বিজেপি সাংসদের গাড়ি বেশ কয়েকটি বাইককেও ধাক্কা মারে বলে অভিযোগ বাবুলের৷
advertisement
advertisement
বেশ কিছুটা ধাওয়া করে বিজেপি সাংসদের গাড়ি থামান বাবুল৷ মন্ত্রীর অভিযোগ, সেই সময় তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বিজেপি সাংসদ৷ তাঁকে গ্রেফতার করার হুমকিও দেওয়া হয়৷
এর পরেই নিজের গাড়ি থেকে নেমে গিয়ে বিজেপি সাংসদের গাড়ি আটকান বাবুল৷ তিনি দাবি করেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় ক্ষমা না চাইলে তাঁর গাড়ি তিনি ছাড়বেন না৷ যদিও গোটা ঘটনার সময় গাড়িতেই বসেছিলেন তমলুকের বিজেপি সাংসদ৷
advertisement
ঘটনার জেরে দ্বিতীয় হুগলি সেতুর উপরে তৈরি হয় যানজট৷ মন্ত্রী এবং সাংসদের বচসার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কলকাতা পুলিশের আধিকারিকরা৷ এর পর পুলিশের মধ্যস্থতায় ঝামেলা মেটে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Babul Supriyo Abhijit Ganguly: অভিজিতের গাড়ি আটকালেন বাবুল! সাংসদ- মন্ত্রী বচসায় দ্বিতীয় হুগলি সেতুতে তুলকালাম, ছুটে এল পুলিশ
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement