advertisement

ছেলের নাম প্রকাশ্যে আসতেই অসুস্থ তাঁর মা, দেবাঞ্জনের কোনও ক্ষতি করা হবে না দাবি বাবুলের

Last Updated:

তবে দেবাঞ্জনের কোনও ক্ষতি করা হবে না বলে দাবি করলেন বাবুল সুপ্রিয়ই।শনিবার দেবাঞ্জনের মায়ের উদ্দেশ্যে ট্যুইট করে বাবুল সুপ্রিয় একথা জানান।

#কলকাতা: বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার পরই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া দেবাঞ্জন চট্টোপাধ‍্যায়কে নিশানা করে ট্যুইট করেন কেন্দ্রীয় পরিবেশ প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। এরপরই গেরুয়া শিবিরের বিভিন্ন সমর্থকও দেবাঞ্জনের ছবি ছড়িয়ে দেয় সোশ্যাল মিডিয়ায়। তারপরই অসুস্থ হয়ে পড়েন দেবাঞ্জনের মা।
তবে দেবাঞ্জনের কোনও ক্ষতি করা হবে না বলে দাবি করলেন বাবুল সুপ্রিয়ই।শনিবার দেবাঞ্জনের মায়ের উদ্দেশ্যে ট্যুইট করে বাবুল সুপ্রিয় একথা জানান। তবে দেবাঞ্জন নিজের ভুল থেকে শিক্ষা নিক, তাও চান বাবুল।
এদিন ট্যুইট করে বাবুল জানিয়েছেন, ‘চিন্তা করবেন না মাসিমা ৷ কোনও ক্ষতি করব না আপনার ছেলের ৷ ওঁর ভুল থেকে শিক্ষা নিক এটাই চাই ৷ আমি কারও বিরুদ্ধে এফআইআর করিনি ৷ কাউকে এফআইআর করতেও দিইনি ৷ আপনি দুশ্চিন্তা করবেন না ৷ ড়াতাড়ি সেরে উঠুন মাসিমা ৷ আমার প্রণাম নেবেন ৷ ’
advertisement
advertisement
চিন্তা করবেন না মাসিমা - আমি কোনো ক্ষতি করবো আপনার ছেলের !! ওর ভুল থেকে ও শিক্ষা নিক এটাই চাই ! আমি নিজে কারো বিরুদ্ধে কোনো FIR তো করিইনি - কারোকে করতেও দিইনি - আপনি দুশ্চিন্তা করবেন না - তাড়াতাড়ি সেরে উঠুন মাসিমা !
আমার প্রণাম নেবেন
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ছেলের নাম প্রকাশ্যে আসতেই অসুস্থ তাঁর মা, দেবাঞ্জনের কোনও ক্ষতি করা হবে না দাবি বাবুলের
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement