উল্টোডাঙায় চারটে রুটের অটো বন্ধ , দুর্ভোগে প্রায় ৬০ হাজার যাত্রী
Last Updated:
আচমকা উল্টোডাঙা থেকে চারটি রুটের অটো বন্ধ। প্রায় ১২০০ অটো না চলায় দুর্ভোগে যাত্রীরা।
#কলকাতা: আচমকা উল্টোডাঙা থেকে চারটি রুটের অটো বন্ধ। প্রায় ১২০০ অটো না চলায় দুর্ভোগে যাত্রীরা। অটোচালকদের অভিযোগ পুলিশি জুলুমের।
উল্টোডাঙা মোড় থেকে রোজ বিভিন্ন রুটে অটো যায়। সোমবার বেলার দিকে হঠাৎই অটো বন্ধ করে দেন চারটি রুটের চালকরা। উল্টোডাঙা থেকে আহিরীটোলা, আহিরীটোলা লঞ্চঘাট, শোভাবাজার এবং জোড়াবাগান রুটে প্রায় ১২০০ অটো চলেনি। চালকদের অভিযোগ ১০০ টাকা জরিমানা করার কথা থাকলেও ৩০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত জরিমানা করে পুলিশ।
অটো বন্ধ থাকায় এই চারটি রুটের প্রায় ৫৫-৬০ হাজার যাত্রী বিপাকে পড়েন। অটোচালকদের অভিযোগ, উল্টোডাঙা ট্রাফিক গার্ড, পরিবহণ দফতরে জানিয়েও কাজ না হওয়ায় অটো বন্ধ রাখা হয়।
advertisement
advertisement
ওই রুটগুলিতে কাটা রুটের অভিযোগ রয়েছে চালকদের বিরুদ্ধে। যাত্রীদের থেকে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগও নতুন নয়। উল্টোডাঙা ট্রাফিক হেড কোয়ার্টারের সঙ্গে অটোচালকরা আলোচনায় বসলেও সমাধানসূত্র মেলেনি।
Location :
First Published :
May 07, 2018 8:58 PM IST









