advertisement

হঠাৎই রাজ্যে মিম প্রধান ওয়াইসি, জোট জল্পনা উস্কে ফুরফুরা শরিফে গিয়ে বৈঠক

Last Updated:
এ দিন সকাল সাড়ে সাতটা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামেন আসাদউদ্দিন ওয়াইসি৷ সেখান থেকেই গাড়িতে ফুরফুরা শরিফের উদ্দেশে রওনা দেন তিনি৷ ফুরফুর শরিফের উদ্দেশে যাত্রা শুরু করার পর একে একে কয়েকজন রাজ্য নেতাকে সেখানে আসতে বলেন তিনি৷ রাজ্য নেতাদের জানালে বিষয়টি জানাজানি হয়ে যেত, এই আশঙ্কাতেই গোপনীয়তার কৌশল নেন মিম প্রধান৷
advertisement
সকালে সাড়ে ন'টা নাগাদ ফুরফুরা শরিফে পৌঁছন মিম প্রধান৷ তাঁকে স্বাগত জানান পীরজাদা আব্বাস সিদ্দিকি৷ ফুরফুরা শরিফ ঘুরে দেখার পর সকাল ১০.২০ থেকে আব্বাসের সঙ্গে বৈঠক শুরু করেন ওয়াইসি৷ সেই বৈঠকে আব্বাস সিদ্দিকি ছাড়াও উপস্থিত ছিলেন আর এক সংখ্যালঘু নেতা নৌসাদ সিদ্দিকি এবং আব্বাস-ওয়াইসির মধ্যে মধ্যস্থ্যতাকারী মাজিদ সাহেব৷ এক ঘণ্টারও বেশি সময় ধরে চলে এই বৈঠক৷ বেলা সাড়ে এগারোটা নাগাদ বৈঠক শেষ হওয়ার পর ফুরফুরা শরিফের বেশ কয়েকজন প্রবীণ প্রতিনিধিদের সঙ্গেও দেখা করেন আসাদউদ্দিন৷ আব্বাস সিদ্দিকির বাড়িতেই মধ্যাহ্নভোজ সারার কথা ওয়াইসির৷
advertisement
advertisement
কয়েক দিন আগেই হায়দরাবাদে গিয়েই ওয়াইসির সঙ্গে বৈঠক করেছিলেন রাজ্যের মিম নেতারা৷ কোন কোন জেলায় সংখ্যালঘু ভোট বেশি রয়েছে, কোথায় প্রার্থী দিলে ভাল হওয়ার সম্ভাবনা মিমের, সেই সংক্রান্ত একটি রিপোর্টও ওয়াইসির হাতে তুলে দেওয়া হয়৷ সেই বৈঠকেই আব্বাস সিদ্দিকির সংগঠন আহালে সুন্নাতুল জামাতের সঙ্গে জোট করে বিধানসভা নির্বাচনে লড়া যায় কি না, সেই বিষয়েও আলোচনা হয়েছিল৷ তার পর এ দিনের বৈঠকে ফলে বাংলায় আব্বাসের সঙ্গে ওয়াইসির হাত মেলানোর সম্ভাবনা আরও জোরাল হল৷
advertisement
তবে এ দিন ফুরফুরা শরিফে গেলেও পীরজাদা তহ্বা সিদ্দিকির সঙ্গে দেখা করেননি আসাদউদ্দিন৷ তহ্বা সিদ্দিকি তৃণমূল ঘনিষ্ঠ বলেই পরিচিত৷ সেই কারণেই সম্ভবত তাঁকে এড়িয়ে যান ওয়াইসি৷
Jiaul Alam
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
হঠাৎই রাজ্যে মিম প্রধান ওয়াইসি, জোট জল্পনা উস্কে ফুরফুরা শরিফে গিয়ে বৈঠক
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement