advertisement

কলকাতার নতুন পুলিশ কমিশনার অনুজ শর্মা

Last Updated:
#কলকাতা: কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে সরতে হল রাজীব কুমারকে ৷ তাঁর জায়গায় নতুন পুলিশ কমিশনারের দায়িত্ব পেলেন অনুজ শর্মা ৷ নতুন কলকাতা পুলিশ কমিশনার তিনিই ৷ রাজীব কুমারকে পাঠানো হচ্ছে রাজ্য গোয়েন্দা দফতরে ৷ সূত্রের খবর, রাজ্যের ইন্টেলিজেন্স ব্যুরোর এডিজি পদে যাচ্ছেন রাজীব কুমার। যেই পদে ছিলেন অনুজ শর্মা সেই এডিজি আইনশৃঙ্খলা পদে আসছেন সিদ্ধানাথ গুপ্তা ৷
সিবিআই জেরার পর থেকেই রাজীব কুমারকে তাঁর পদ থেকে সরানো হবে, এমন জল্পনা শুরু হয়েছিল ৷ অবশেষে, সেই জল্পনাতেই সিলমোহর পড়ল ৷ এই সিদ্ধান্ত অত্যন্তই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে ৷ ২০১৬-র ৩০ জানুয়ারি কলকাতার পুলিশ কমিশনার পদে দায়িত্ব নেন রাজীব কুমার।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
কলকাতার নতুন পুলিশ কমিশনার অনুজ শর্মা
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement