advertisement

Anubrata Mondal: তিনি জেলে, জেলায় বিপুল জয় দলের! শোনা মাত্রই যা করলেন অনুব্রত মণ্ডল, তাজ্জব সকলে

Last Updated:

Anubrata Mondal: অনুব্রতের আইনজীবী সম্পৃক্তা ঘোষাল জানিয়েছেন, অনুব্রত তিহাড় জেলে বসে পঞ্চায়েত নির্বাচনের তৃণমূলের ফলাফলের খবর পেয়েছেন। তা শুনে তিনি খুশি।

জেলেও উচ্ছ্বসিত অনুব্রত মণ্ডল
জেলেও উচ্ছ্বসিত অনুব্রত মণ্ডল
বীরভূম: অনুব্রতহীন বীরভূমেও সবুজ ঝড় অব্যাহত। জেলায় এক তরফা গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ তৃণমূলের দখলে। তবে গত পঞ্চায়েতে যেভাবে জেলাজুড়ে একপ্রকার বিরোধী শূন্য করা হয়েছিল। সেই জায়গায় চিত্রের পরিবর্তন এসেছে। একাধিক জায়গায় আসন পেয়েছে বিরোধীরা। নিজের জেলায় দলের এই সাফল্যে দিল্লির তিহাড় জেলে বসেও বেজায় উচ্ছ্বসিত অনুব্রত মণ্ডল। তাঁকে ছাড়াও তৃণমূল বীরভূমে নিজের দাপট ধরে রেখেছে। সেই খবরে খুশি তিহাড় জেলে বন্দি তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত।
অনুব্রতের আইনজীবী সম্পৃক্তা ঘোষাল জানিয়েছেন, অনুব্রত তিহাড় জেলে বসে পঞ্চায়েত নির্বাচনের তৃণমূলের ফলাফলের খবর পেয়েছেন। তা শুনে তিনি খুশি। ২৮ জুলাই দিল্লি হাইকোর্টে অনুব্রতের জামিনের আবেদনের শুনানি রয়েছে।
advertisement
বীরভূম জেলার ১৬৭টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১৪০টি গিয়েছে তৃণমূলের দখলে। বিজেপি পেয়েছে ৭টি, জোট ৪টি এবং ত্রিশঙ্কু হয়েছে ১৬টি। পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে ১৯ আসনের ১৯টিই তৃণমূলের দখলে। এ ছাড়া জেলা পরিষদের ৫২টি আসনের মধ্যে ৫১টি তৃণমূল এবং একটি কংগ্রেস। ফলাফলের চিত্রে স্পষ্ট যে তৃণমূল এক তরফা পঞ্চায়েত নির্বাচনে জয়লাভ করেছে।
advertisement
তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি, মোটের উপর জেলায় শাসক দলের ফলাফল ভাল হলেও। বিরোধীদের অস্তিত্বের দেখা মিলেছে অনুব্রত গড়ে। রাজনৈতিক মহলের দাবি, গত পঞ্চায়েত ভোটে যেভাবে বীরভূম বিরোধী শূন্য হয়েছিল। সেই নিয়ে বিরোধীদের যদিও শাসক দলের জোরজুলুমকে দায়ী করা হয়। তার নিরিখে এই জেলায় তুলনামূলক আস্তিত্বের প্রমাণ দিয়েছে বিরোধীরা।
advertisement
বিশেষ করে বাম কংগ্রেস জোট বেশকিছু জায়গায় নিজেদের হারানো জমি পুনরুদ্ধারের ইঙ্গিত দিয়েছে। এই নিয়ে অবশ্য শাসক দলের নেতারা আগেই বলেছিলেন যে, পঞ্চায়েত ভোটে অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে সেই অর্থে প্রভাব ফেলবে না। বরং তৃণমূলের উন্নয়নের জোয়ারে গা ভাসাবেন সাধারণ মানুষ। বাস্তবে দেখাও গেল তাই। আর সেই কারণেই জেল-বাসের সময়ও জেলার খবর শুনে বেজায় খুশি অনুব্রত মণ্ডল।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Anubrata Mondal: তিনি জেলে, জেলায় বিপুল জয় দলের! শোনা মাত্রই যা করলেন অনুব্রত মণ্ডল, তাজ্জব সকলে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement