advertisement

Gardenreach Building Collapse: এসএসকেএম-এ মৃত্যু গার্ডেনরিচের আরও একজনের, বাড়ি ভাঙায় মৃতের সংখ্যা বেড়ে ১২

Last Updated:

Gardenreach Building Collapse: গার্ডেনরিচে বহুতল ভেঙে পড়া নিয়ে এর আগে তরজা কম হয়নি৷ আজকের আগে ওই অবৈধ নির্মাণ ভেঙে পড়ার কারণে মোট ১১ জনের মৃত্যু হয়েছিল৷

গার্ডেনরিচে ভেঙে পড়া বহুতল৷
গার্ডেনরিচে ভেঙে পড়া বহুতল৷
কলকাতা: গার্ডেনরিচ কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হল ১২৷ শনিবার ভোর তিনটের সময় এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয়েছে মারিয়ম বিবি নামে এক আহত মহিলার৷ তাঁর বয়স ৮৫ বছর৷ গার্ডেনরিচের একটি বেসরকারি হাসপাতাল থেকে আহত অবস্থায় এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয় তাঁকে৷ চিকিৎসার ক্ষেত্রে তিনি ভেন্টিলেশনে ছিলেন, এদিন তিনি প্রাণ হারান৷
গার্ডেনরিচে বহুতল ভেঙে পড়া নিয়ে এর আগে তরজা কম হয়নি৷ আজকের আগে ওই অবৈধ নির্মাণ ভেঙে পড়ার কারণে মোট ১১ জনের মৃত্যু হয়েছিল৷ এ বারে সেই সংখ্যাটি বেড়ে হল ১২৷ গার্ডেনরিচের ওই অবৈধ নির্মাণের প্রমোটারকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ৷ কিন্তু শহরজুড়ে বিভিন্ন অঞ্চলের অবৈধ নির্মাণ নিয়ে সরব হয়েছে বিরোধীরা৷
advertisement
বিজেপি একাধিক বার আক্রমণ করেছে শাসকদল তৃণমূলকে৷ তাদের অভিযোগ, শাসক দলের প্রশ্রয়ে এ বারে অবৈধ নির্মাণ বেড়ে চলেছে শহরের নানা প্রান্তে৷ এদিরে গার্ডেনরিচের ঘটনার পর থেকেই অতিসতর্ক হয়েছে কলকাতা পুরসভা৷ দফায় দফায় মিটিং করেছেন খোদ মহানাগরিক ফিরহাদ হাকিম৷ তিনি আরও কড়া হাতে এই বিষয়টি নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছেন৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Gardenreach Building Collapse: এসএসকেএম-এ মৃত্যু গার্ডেনরিচের আরও একজনের, বাড়ি ভাঙায় মৃতের সংখ্যা বেড়ে ১২
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement