advertisement

Amit Shah in Kolkata: আজ শহরে অমিত শাহ, পুজো উদ্বোধন করবেন কলকাতা এবং বিধাননগরে

Last Updated:

Amit Shah in Kolkata: সকাল সাড়ে ১০টা নাগাদ সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধনের পর পৌঁছবেন কালীঘাট মন্দিরে পুজো দেওয়ার জন্য। এরপর বেলা পৌনে ১২টা নাগাদ সল্টলেক ইজেডসিসি-এর পুজো উদ্বোধন করবেন অমিত শাহ।

আজ শহরে অমিত শাহ, পুজো উদ্বোধন করবেন কলকাতা এবং বিধাননগরে
আজ শহরে অমিত শাহ, পুজো উদ্বোধন করবেন কলকাতা এবং বিধাননগরে
সুস্মিতা মণ্ডল, কলকাতা: আজ, শুক্রবার কলকাতায় পুজো উদ্বোধন করবেন অমিত শাহ। শুরুতে কথা ছিল তিনটি পুজো উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তবে বৃহস্পতিবার তিনি কলকাতায় আসার আগে বদলায় সেই সূচি। জানা যায়, তিনটে নয়, দুটো পুজোর উদ্বোধন করবেন অমিত শাহ। তালিকা থেকে বাদ পড়ে দক্ষিণ কলকাতার সেবক সঙ্ঘ। আজ, শুক্রবার তিনটে নয়, দু’টি পুজোর উদ্বোধন করবেন তিনি। সকাল সাড়ে ১০টা নাগাদ সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধনের পর পৌঁছবেন কালীঘাট মন্দিরে পুজো দেওয়ার জন্য। এরপর বেলা পৌনে ১২টা নাগাদ সল্টলেক ইজেডসিসি-এর পুজো উদ্বোধন করবেন অমিত শাহ। আজ, শুক্রবার বেলা ১টার বিমানে দিল্লি ফেরত যাবেন তিনি। এদিকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের বক্তব্যে সীলমোহর। বিজেপি রাজ্য নেতৃত্ব মানতে না চাইলেও বারংবার অস্বীকার করলেও অবশেষে অমিত সাহ দক্ষিণ কলকাতার পুজো উদ্বোধন বাতিল করলেন।
শুক্রবার কলকাতা এবং বিধাননগরে দুর্গাপুজো উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পুজো দেবেন কালীঘাট মন্দিরেও। সকাল ১১টা নাগাদ সন্তোষ মিত্র স্কোয়্যারে পৌঁছবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। সেখানে ফিতে কাটার পরে প্রতিমার উদ্দেশে পুষ্পার্ঘ্য নিবেদন করবেন এবং প্রদীপ জ্বালাবেন। তার পরে যাবেন অনুষ্ঠান মঞ্চে। সেখানে উত্তরীয় এবং স্মারক দিয়ে তাঁকে সংবর্ধনা জানানো হবে। সংক্ষিপ্ত ভাষণে শাহকে স্বাগত জানাবেন পুজো কমিটির সভাপতি। এই পুরো প্রক্রিয়া শেষ করা হবে ১০ মিনিটের মধ্যে। তার পরেই শাহের হাতে মাইক তুলে দেওয়া হবে। মোট ১৫-২০ মিনিট সন্তোষ মিত্র স্কোয়্যারে কাটিয়ে সকাল সাড়ে ১১টা নাগাদ শাহ পৌঁছবেন কালীঘাট মন্দিরে। সেখানেও মিনিট কুড়ির কর্মসূচি। পুজো দিয়ে সরাসরি রওনা দেবেন বিধাননগরের উদ্দেশে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Amit Shah in Kolkata: আজ শহরে অমিত শাহ, পুজো উদ্বোধন করবেন কলকাতা এবং বিধাননগরে
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ৭ এপ্রিল, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ৭ এপ্রিল, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ৭ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • মঙ্গলবারের রাশিফল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement